এবার হানিফসহ আ.লীগের নেতাকর্মীদের নামে ২ হত্যা মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুইজনকে হত্যার দায়ে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফের নামে দুটি হত্যা মামলা দায়ের হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে কুষ্টিয়া সদর মডেল থানায় পৃথক এ দুটি মামলা দায়ের করা হয়।

কুষ্টিয়ার সদর থানারপাড়ার বাসিন্দা লুকমান হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ ১০-২০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ও স্বেচ্ছাসেবকলীগ নেতা এবং সাংবাদিক, জেলা ও দায়রা জজ আদালতের পিপিসহ প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি রয়েছেন।

মামলার এজহারে লুকমান হোসেন সূত্রে জানা যায়, আমি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। গত ০৫ আগস্ট সোমবার দুপুর ২টার সময় আমার ছেলে আব্দুল্লাহ (১৩) আমার জন্য খাবার নিয়ে আসছিল। এসময় আসামিরা আন্দোলকৃত শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল দিয়ে হামলা করে। তখন আমার ছেলে খাবার নিয়ে আসার সময় ভিড়ের মধ্যে পালাতে থাকে। এসময় হানিফের নির্দেশে আসামি আতার হাতে থাকা অস্ত্র দিয়ে আমার ছেলে আব্দুল্লাহ’র বুকে গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া কাটাইখানা মোড়ের বাসিন্দা রবিউল ইসলাম রাহুল পারভেজের দায়ের করা মামলা সূত্রে জানা যায়, রবিউল ইসলাম রাহুল পারভেজ ও আশরাফুলসহ বেশ কয়েকজন গত ০৫ আগস্ট সোমবার সারাদেশের ন্যায় ছাত্র আন্দোলনে অংশ নিয়ে বকচত্বর এলাকায় অবস্থান করেন। এসময় আসামিরা তাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তারা পালাতে থাকলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া দেয়। আদ্ব-দীন হাসপাতালের সামনে পৌঁছালে পেছন থেকে আসামিরা আশরাফুলকে কুপিয়ে জখম করে। এসময় থাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ মামলায় ৯২ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এছাড়াও একই দিনে একই ঘটনায় নিহত কুষ্টিয়ার হরিপুর এলাকার বাসিন্দা বাবু হত্যার দায়ে মডেল থানার আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতাকে প্রধান আসামি করে ৩৫ জনের নাম উল্লেখসহ ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে আরো একটি হত্যা মামলা দায়ের করেন রাইসুল হক নামের এক ব্যক্তি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সরকারকে না জানিয়েই স্থানীয় নির্বাচনের তারিখ ঘোষণা ইসির?

সরকারের সঙ্গে পূর্ব আলোচনা ছাড়াই সম্ভাব্য নির্বাচনি সময়সূচি ঘোষণার অভিযোগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রক্রিয়া, সাংবিধানিক এখতিয়ার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, সরকারের মনোভাব বুঝতে পেরেই কি ইসি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প

২ দিন আগে

বিএনপিতে একাকার সাকি-ববি-নুর, হঠাৎ দল খুলে নিভু নিভু তারা

রাজনীতির মাঠের চিত্র বলছে, ঢাকঢোল পিটিয়ে মাঠে কিছু হাইপ্রোফাইল রাজনৈতিক উদ্যোগ ও ব্যক্তিভিত্তিক প্ল্যাটফর্ম বর্তমানে পুরোপুরি নিষ্ক্রিয় ও কোণঠাসা অবস্থায় রয়েছে। কেউ আবার ইস্যুভিত্তিক ঘরোয়া কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছে।

২ দিন আগে

সরকার বা বিরোধীদল— সব অবস্থান থেকেই বিএনপি গণতন্ত্রের পক্ষে: প্রধানমন্ত্রী

বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে। তিনি বলেন, ‘একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণে ‘সবার আগে বাংলাদেশ- সবার জন্য বাংলাদেশ’ এই প্রত্যয়ে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।

২ দিন আগে

দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত-রাজনৈতিক প্রতিহিংসামূলক: আসিফ

তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে দুদকের চলমান কার্যক্রম নিয়ে তিনি বলেন, “খোঁজ নিয়ে আমি স্পষ্টভাবে জানতে পেরেছি কয়েকজন খুবই উচ্চ পর্যায়ের নেতা, তারা বিভিন্ন সময় বিশেষ করে সরকারে থাকা অবস্থায় আমার বিভিন্ন কর্মকাণ্ডে তারা অসন্তুষ্ট হয়েছেন এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্যই এই পুরো প্রক্রিয়া চলমান আ

৩ দিন আগে
Advertisement