ডেস্ক, রাজনীতি ডটকম

সংবিধান সংস্কার কমিটির প্রস্তাবের ওপর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর প্রতিক্রিয়া জানিয়ে শুক্রবার (১৭ জানুয়ারি) এক বিবৃতি প্রদান করেছে। বিবৃতিতে বাংলাদেশের নাম বদল ও সংবিধানের মৌলিক ভিত্তি পরিবর্তনের অধিকার অন্তর্বর্তী সরকারের নেই বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘সাংবিধানিকভাবে বাংলাদেশের নাম বদল, ‘৭২ এর সংবিধানের মূলভিত্তি ৪ মূলনীতির অন্যতম ৩ মূলনীতি উচ্ছেদ করে সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাব করেছে তা পরিপূর্ণভাবেই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের রাষ্ট্র দর্শনের বিরোধিতা এবং মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তের সংগে বিশ্বাসঘাতকতার শামিল। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই সংবিধানে মৌলনীতিকে বদলানোর নৈতিক অধিকার রাখে না।’
‘বাংলাদেশের জনগণ একটি দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পথ বেয়ে বৃটিশ, পাকিস্তানি উপনিবেশিকাতে লড়াই করে একটি জাতির জাতীয়তার আত্মপরিচয় খুঁজে পেয়েছে। অসাম্প্রদায়িকতার চূড়ান্ত রূপে ধর্মীয় স্বাধীনতা নিয়ে ধর্মনিরপেক্ষ চেতনা বিকশিত করেছে, শ্রমজীবী মানুষের জাতীয় মুক্তির লড়াইয়ে শামিল থেকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সমাজতন্ত্রের অভিপ্রায় নিয়েই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটি অর্জিত হয়েছে। এর কোন রূপ ব্যত্যয় ঘটনোর হলে জাতির সকল লড়াই আত্মপরিচয় অস্তিত্বহীন হয়ে পড়বে, যা কোন ভাবেই কাম্য নয়। রাষ্ট্র জনগণের স্বার্থে কোনো সংস্কার প্রয়োজন হলে, একটি রাজনৈতিক নির্বাচিত সরকার সব রাজনৈতিক পক্ষকে নিয়েই করাটা হচ্ছে সর্বোত্তম গণতান্ত্রিক পন্থা।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৩ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৪ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৫ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৯ ঘণ্টা আগে