কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে চলমান কোনো ভারতীয় প্রকল্প স্থগিত হয়নি বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। চলমান কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে এসে কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার।
পরে সাংবাদিকদের তিনি বলেন, আগের মতোই একসাথে কাজ করছে ঢাকা ও দিল্লি।
অর্থ উপদেষ্টার সাথে বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার পাঁচই অগাস্ট সরকার পতনের পর ভারতে চলে যান। তারা দ্রুতই ফিরে আসবেন এবং প্রকল্পের কাজে হাত দেবেন বলে মন্তব্য করেন মি. ভার্মা।
এই সরকারের সাথেও ভারত আগের মতই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে উল্লেখ করে তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা নেই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
২ দিন আগে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।
৩ দিন আগে
নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।
৩ দিন আগে
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
৪ দিন আগে