প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইরানের সার্বভৌম ভূখণ্ডে চলমান ইঙ্গ-মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং বিশ্ব শান্তির জন্য হুমকি বলে অভিমত প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি - বাংলাদেশ ন্যাপ।
ইরানের উপর এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব।
রোববার (১ মার্চ ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এমন মন্তব্য করেন।
নেতৃদ্বয় বলেন, ইরানের বিরুদ্ধে এ ধরনের আগ্রাসী পদক্ষেপ শান্তি কাম্য মানুষের নিকট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সামরিক হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বৃদ্ধি করে বিশ্বশান্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে।
তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী চরিত্রের আবারও বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এ ধরনের আগ্রাসী পদক্ষেপ বিশ্বশান্তির জন্য হুমকি এবং তা সমগ্র মধ্যপ্রাচ্যসহ বিশ্বকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।
নেতৃদ্বয় জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলের এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে আগ্রাসী ইসরায়েলের ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র জবাব দিতে বিশ্ব নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
তারা বলেন, সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই যেকোনো সংকটের স্থায়ী সমাধান সম্ভব। সকল পক্ষকেই মনে রাখতে হবে যে, শক্তি প্রদর্শন ও যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়; বরং তা নিরীহ মানুষের জীবন ও সম্পদের অপূরণীয় ক্ষতি ডেকে আনে।
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শাহাদাত বরণ করায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার এবং ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে নেতৃদ্বয় বলেন, তাঁর এই পবিত্র শাহাদাতের পরও যদি মুসলিম বিশ্ব নিজেদের মধ্যে ঐক্য গড়ে ইঙ্গ-মার্কিন অশুভ শক্তির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারে তাহলে সামনে আরও কঠিন মাশুল গুনতে হবে।

সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিবৃতিতে ইরানের জনগণকে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বাসদ নেতা। পাশাপাশি, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অন্যায্য আগ্রাসনের বিরুদ্ধে তাৎক্ষণিক ও
৩ ঘণ্টা আগে
জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, "যুক্তরাষ্ট্র ও ইসরাইলের 'দুষ্টচক্র' ইরানে সামরিক হামলার মাধ্যমে বরাবরের মতোই আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে।"
৩ ঘণ্টা আগে
তিনি লেখেন, নিরীহ নারী-শিশু ও সাধারণ মানুষের জীবন রক্ষা করো, আহতদের আরোগ্য দাও, বাস্তুচ্যুতদের নিরাপদ আশ্রয় দাও। সমগ্র দুনিয়াবাসীর প্রতি রহম করো—হৃদয়গুলোকে নরম করো, ঘৃণা ও প্রতিহিংসা দূর করো।
১৭ ঘণ্টা আগে
জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন। এতে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, উলামা-মাশায়েখ এবং ব্যবসায়ী মহলের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত
১ দিন আগে