সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ জুন ২০২৬, ১৯: ১৮
জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী জাতীয় সংসদে ‘গ্রহণযোগ্য ও যৌক্তিক’ বিরোধী দলের ভূমিকা পালনের করতে চায় বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত সংসদে ‘বগলদাবা’ বিরোধী দলের ভূমিকায় থাকবে না, আবার জনস্বার্থবিরোধী আচরণও করবে না।

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

শফিকুর রহমানের ভাষ্য, সংসদে সরকারি ও বিরোধী উভয় দলেরই কথা বলার অধিকার রয়েছে। তবে কে কতটা সুযোগ পাবে, সেটি স্পিকারের এখতিয়ার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৭টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের আসনে বসেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। আর ২১২ আসন পেয়ে সরকার গঠন করেছে ক্ষমতাসীন বিএনপি জোট।

সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সংসদে কার্যকর বিরোধী দল ছিল না। তাঁর দাবি, সে সময় সরকারি দলই অনেক ক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা পালন করেছে। এমনকি বিরোধীদলীয় নেতা নির্ধারণও সরকার-নির্ভর ছিল।

একই সঙ্গে তিনি অতীতের আরেক ধরনের বিরোধী রাজনীতির সমালোচনা করেন। তার মতে, সংসদে হট্টগোল, ফাইল ছোড়াছুড়ি কিংবা দীর্ঘদিন বর্জনের রাজনীতি থেকে জামায়াত ভিন্ন অবস্থানে রয়েছে।

তিনি বলেন, অকারণে ওয়াকআউট বা উত্তেজনাকর আচরণে বিশ্বাস করে না জামায়াত। তবে কোনো যৌক্তিক দাবি উপেক্ষিত হলে তারা প্রতিবাদ হিসেবে ওয়াকআউট করতে পারে, কিন্তু সেটি দীর্ঘমেয়াদি হবে না।

সংসদে দেওয়া বিভিন্ন নোটিসের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, প্রথম নোটিশ ছিল গণভোটের রায়ের ভিত্তিতে অধিবেশন আহ্বানের দাবি নিয়ে। এরপর ব্যাংকিং খাতের সংকট এবং প্রবাসীদের সমস্যা নিয়েও নোটিশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রবাসীদের বিষয়ে সরকারি ও বিরোধী উভয় পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। তবে আলোচনা নয়, বাস্তব পদক্ষেপই এখন জরুরি। এ জন্য সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হলেও সরকার এখনো সিদ্ধান্ত জানায়নি।

ভারত সীমান্তে ‘পুশ ইন’ ইস্যুতেও সংসদে আলোচনা চেয়েছিল জামায়াত। তবে বিষয়টি সংবেদনশীল উল্লেখ করে নোটিস প্রত্যাহারের অনুরোধ করা হয়েছিল বলে জানান তিনি। পরে সেটি কার্যসূচি থেকে বাদ দেওয়া হয়।

সংবিধান সংস্কার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জনগণের দাবি ছিল সংস্কার, শুধুমাত্র সংশোধন নয়। এ বিষয়ে কোনো কমিটি গঠন হলে জামায়াত তা বিবেচনা করবে।

মতবিনিময় সভায় বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

১ দিন আগে

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

১ দিন আগে

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে চীনের

নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।

২ দিন আগে

কোরআনের আলোকে সংবিধান রচনা হতে পারে, কোরআনকে সংবিধান মানা উচিত হবে না: আইনমন্ত্রী

বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে

২ দিন আগে
Advertisement