নির্বাচন বানচাল করতে ভারতে বসে ষড়যন্ত্র করছে : আমানউল্লাহ আমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনকে আজ বানচাল করার জন্য ভারতে বসে থাকা অপশক্তি বিভিন্ন ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, গাড়ি জ্বালাচ্ছে, বোমাবাজি করছে। এই বোমাবাজি করে, নাশকতা করে নির্বাচন বন্ধ করা যাবে না।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘বাংলাদেশে কেউ কখনো গণতন্ত্রকে ঠেকিয়ে রাখতে পারেনি। আজকে নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্র ফিরে পেতে হলে অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন হতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আজকে যারা ফ্যাসিস্ট, যারা খুনি তাদের বিচার শুরু হয়েছে। আপনারা দেখেছেন তারা কিভাবে চৌধুরী আলম, ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করেছে, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। এসব হত্যার বিচার সঠিক সময়ে হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে সেদিনকার অবৈধ প্রধানমন্ত্রী, খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আজকে ভাঙচুর করে বোমাবাজি করে খুনি হাসিনাসহ তার দোসরদের বিচার বন্ধ করা যাবে না। এ বিচার হচ্ছে, বিচার হবে, বাংলাদেশে নির্বাচন হবে গণতন্ত্র ফিরে আসবে এবং বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ।’

আয়োজিত মতবিনিময়সভায় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিল। এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে শোভাপুরসহ বিভিন্ন নির্মাণাধীন রাস্তার কাজ পরিদর্শন করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

১ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

১ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল

বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

১ দিন আগে

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

২ দিন আগে