প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে বেগম খালেদা জিয়া কোনো আপস করেননি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপার্সনের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, “আমাদের নেত্রী জনগণের জানমাল নিরাপত্তায় আপসহীন ছিলেন। তার নির্দেশনায় আমরা র্যাব গঠন করেছিলাম। কিন্তু, র্যাবকে এক ঘণ্টা বা একদিনের জন্যও দলীয় স্বার্থে ব্যবহার করা হয়নি। র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছি—এ কথা কেউ প্রমাণ করতে পারবে না। অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হতো না। এ ধরনের নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।”
তিনি আরও বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নেত্রীর মধ্যে যে গুণাবলী আমি দেখেছি, তা আর কারও মধ্যে পাইনি। অনেক পরে এসে তার ছেলে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে সেই গুণাবলী দেখেছি। আশা করি, তাঁর নেতৃত্বে আমরা ভবিষ্যতে জনগণের রাষ্ট্র গঠন করতে পারব।”
লুৎফুজ্জামান বাবর জানান, তিনি রাজনৈতিক কোনো উদ্দেশ্যে কবর জিয়ারত করেননি। তিনি বলেন, “সকালে ঘুম থেকে উঠে এখানে এসেছি। এটি আমার ব্যক্তিগত আবেগ, আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে এসেছি।”
তিনি শেষ করেন, “নেত্রীর সঙ্গে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি। তার দেশপ্রেম দেখেছি। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে উনি কোনো আপস করেননি।”

সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোতে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান। এ ছাড়া তার সরকারি ফ্ল্যাটের জানালা-দরজায় এখনও পর্দা ঝোলানো হয়নি বলেও জানান তিনি।
৬ দিন আগে
মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
৭ দিন আগে
বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৭ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৭ দিন আগে