সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১৩: ০৩
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান। ছবি: রাজনীতি ডটকম

রাজধানীর বনানীর হোটেল শেরাটনে দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় দেশের জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক এবং সাংবাদিকদের সম্মানে এ মত বিনিময় সভার আয়োজন করেছে বিএনপি।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান। ছবি: রাজনীতি ডটকম
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান। ছবি: রাজনীতি ডটকম

বিএনপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এ অনুষ্ঠানের মাধ্যমে গণমাধ্যমের সঙ্গে দলটির পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগ আরও সুদৃঢ় হবে।

এর আগে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে গণমাধ্যম প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান। ছবি: রাজনীতি ডটকম
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান। ছবি: রাজনীতি ডটকম

ওই আমন্ত্রণ বার্তায় বলা হয়, নানান বাস্তবতার কারণে বিগত কয়েক বছর ধরে তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সরাসরি দেখা-সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হয়নি। সেই প্রেক্ষাপটে দীর্ঘ সময় পর জাতীয় পর্যায়ের গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সরাসরি এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৬ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৬ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৬ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৮ দিন আগে