৫ ঘণ্টা কর্মঘণ্টা নারীকে ঘরে ফেরানোর ষড়যন্ত্র: সেলিমা রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১৭: ১৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান মন্তব্য করেছেন, একটি বিশেষ দল নারী সমাজকে ঘরের ভেতরে ঢুকিয়ে দেওয়ার উদ্দেশ্যে ৫ ঘণ্টার কর্মঘণ্টার কথা বলছে। এটি নারীকে ঘরে ফেরানোর ষড়যন্ত্র।

শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিল ও সমাবেশে এই মন্তব্য করেন।

তিনি বলেন, ৫ আগস্টের পরে নারীরা মাথা উঁচু করে দাঁড়াবে সেই প্রত্যাশা থাকলেও আজকে বাংলাদেশের নারী সমাজ আবার অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। উন্নয়নের কথা বলে গ্রামের নারীদের বিভ্রান্ত করার জন্য ছিনিমিনি খেলা হচ্ছে।

সকল নির্যাতনের বিরুদ্ধে নারীদেরকে সমস্বরে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন সেলিমা রহমান।

শাহবাগের এই সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, নিপুন রায় চৌধুরী ও নিলুফার চৌধুরী মনি উপস্থিত রয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

১ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

১ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল

বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

১ দিন আগে

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

২ দিন আগে