নৌকার কান্ডারি ভারতে পালিয়ে গেছেন, এবারের নির্বাচন ভিন্ন: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

এবারের জাতীয় সংসদ নির্বাচন আগের যেকোনো সময়ের তুলনায় ভিন্ন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে নির্বাচনে নৌকা ও ধানের শীষ ছিল। এবার নৌকা নেই। নৌকার কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। পালালো তো পালালো, এখানে যারা আওয়ামী লীগ করে, তাকে সমর্থন করে, নৌকায় ভোট দিতো, সবগুলাকে বিপদে ফেলে চলে গেল। এ রকম নেতা তো আমরা চাই না। যে নিজের লোককে ফেলে পালায় যাবে।

সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে এক নির্বাচনি সভায় এসব কথা বলেন তিনি।

কিছু খারাপ লোক আছে, যারা বিভেদ সৃষ্টি করতে চায় মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদ সদস্য নির্বাচন। দেশের মানুষ ভোট বলতে মূলত চেয়ারম্যান ও এমপি নির্বাচনকেই বোঝে। কিন্তু গত সরকারের আমলে এসব ভোট আগেই হয়ে যেত, ভোটাররা প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পেতেন না।

তিনি বলেন, আমরা রাজনীতি করি ব্যবসা করার জন্য নয়, মানুষের সেবা করার জন্য। ত্যাগ আর আদর্শ নিয়ে রাজনীতি করি। মানুষের সঙ্গে কখনো আমানতের খিয়ানত করি না।

দীর্ঘ সময় পর ভোটের সুযোগ আসার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এবার জনগণের সামনে তাদের মত প্রকাশের সুযোগ এসেছে। ভোট দিয়ে নতুন একজন সংসদ সদস্য নির্বাচন করা হবে, যিনি এলাকার উন্নয়ন এবং একটি সুন্দর দেশ গড়তে আইন প্রণয়নে ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, গত ১৫ বছর আমরা ভোট দিতে পারিনি। এবার নারী-পুরুষ, হিন্দু-মুসলমান নির্বিশেষে সবাই ভোট দিতে পারবে বলে আমরা আশা করছি। এবার নতুন ভোটারও অনেক, তারাই তাদের মতামত প্রকাশ করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিজের শেষ নির্বাচন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বয়সের ভার থাকলেও এখনো কাজ করার মানসিক শক্তি ও সাহস তাঁর রয়েছে। ৭৮ বছর বয়স হয়েছে। নানা রোগে ভুগছি, তবুও মনে হয়—আরও কিছুদিন দেশের মানুষের জন্য কাজ করতে পারব, বলেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আইএমএফের বেলআউট কর্মসূচি সরকারকে দেউলিয়া করবে: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, আন্তর্জাতিক বাজার ও পরিবহন ব্যয় বৃদ্ধির কথা সরকার অজুহাত হিসেবে দেখালেও জনগণের ওপর মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে অর্থনৈতিক সংকট মোকাবিলার পথ গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের নীতি নির্ধারণে সাধারণ মানুষের জীবনযাত্রা, শ্রমজীবী মানুষের আয় এবং দেশের উৎপাদনব্যবস্থার স্বার্থকে সর

১ দিন আগে

পাচার ঠেকাতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সংকট প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। তেলের দাম বাড়ছে, জাহাজভাড়াও বাড়ছে। এই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া কোনো বিকল্প ছিল না। এ সময় তিনি বলেন, ‘উপায়হীন’ না হলে সরকার এমন একটি ‘অজনপ্রিয় সিদ্ধান্ত’ নিতে চাইত না কিংবা নিত না।

১ দিন আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জামায়াতের

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দফায় দফায় জ্বালানির দাম বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ের চাপ আরও বাড়বে এবং জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে।

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।

২ দিন আগে
Advertisement