প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার দলের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নাম ঘোষণা করেন। তবে মনোনয়ন প্রত্যাশী থাকলেও তালিকায় নাম নেই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নে।
মাগুরা-২ আসনের মনোনয়ন চেয়েছিলেন তিনি। তবে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নাম ঘোষণা করেছেন। নয়ন বিষয়টি মেনে নিয়ে দলের প্রতি আস্থা রেখেছেন।
ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে নয়ন লেখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা, মাগুরা-২ সংসদীয় আসনে বিএনপির সব পর্যায়ের নেতৃবৃন্দকে সব ধরনের সংঘাত এড়িয়ে চলার জন্য আহ্বান জানাচ্ছি। কেউ বিশৃঙ্খলা করে ধানের শীষের ক্ষতি করবেন না, ধানের শীষ আমাদের অস্তিত্ব।
জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত সংগঠন পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বিগত সরকারের আমলে পুলিশের নির্যাতনের শিকার হওয়া নয়ন সাহসী নেতৃত্ব ও দলীয় ত্যাগের জন্য পরিচিত মুখ।
মাগুরার মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের আক্কাস শেখের ছেলে রবিউল ইসলাম নয়ন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ৪৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক থেকে শুরু করে মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব পদে উন্নীত হন।

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
১ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
১ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
১ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
১ দিন আগে