গণতন্ত্র থেকে সরে যাওয়ার সুযোগ নেই: আমীর খসরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

গণতন্ত্র থেকে সরে যাওয়ার সুযোগ নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সবার আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে বলেই রাজনৈতিক সহনশীলতার চর্চা অব্যাহত রেখেছে এবং দলটি কোনোভাবেই সাংঘর্ষিক রাজনীতিকে উৎসাহিত করে না।

রবিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ড্যাব আয়োজিত বিএনপির ৩১ দফা নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, আমাদের সহনশীল হতে হবে। মবক্রেসি চলছে, অনেকে বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামছে। বিএনপি কোনো দাবি নিয়ে রাস্তায় নামছে না। এটিই বিএনপির আগামী দিনের রাজনীতি।

তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নতির জন্য রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন অপরিহার্য।

এ সময় তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির ঘোষণা হোমওয়ার্ক করেই দেওয়া হয়েছে। তার ভাষায়, সবার আকাঙ্ক্ষা আকাশচুম্বী। ডে ওয়ান থেকে পারফর্ম করতে হবে। বিএনপি প্রস্তুতি নিচ্ছে। এক কোটি মানুষকে চাকরি কীভাবে দেব, হোমওয়ার্ক করেই বলেছি।

দেশের ভবিষ্যৎ নিয়ে তারেক রহমানের যে ভাবনা, তা জনগণের কাছে পৌঁছানো ও বাস্তবায়ন করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, প্রতিপক্ষের সঙ্গে তারেক রহমানের কাজের ধরন ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। তারেক রহমান কোনোভাবেই সাংঘর্ষিক রাজনীতিতে বিশ্বাসী নন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

১ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

১ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল

বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

১ দিন আগে

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

২ দিন আগে