প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, হসপিটালে আছেন। আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে আবার নতুন করে ফিরিয়ে আনেন, দ্রুত ফিরিয়ে আনেন, এই দোয়া আমরা করব। আজ শুধু দেশেই নয়, সারা পৃথিবী তার জন্য দোয়া করছে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, উপদেষ্টা পরিষদের মিটিংয়েও তার জন্য দোয়া হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছেন। আমাদের রাষ্ট্রপতি তিনিও রোগমুক্তি কামনা করেছেন। বাংলাদেশের এমন কোনো দল নেই যে তারা দোয়া করেন নাই। কারণ, বাংলাদেশে আজকে প্রমাণ হয়েছে—খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে! আর খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে! আজকে সারা বাংলাদেশ কাঁদছে, সারা দেশ আজ উদ্বিগ্ন।
আগামী সরকার ব্যবস্থা ও তারেক রহমানের ‘জাতীয় সরকার’ এর রূপরেখা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের সরকার হবে আগামী দিনে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার। তবে শুধু বিএনপি সরকার গঠন করবে না। গত ১৬ বছর যে সকল দল আন্দোলন করেছে—তাদেরকে নিয়ে তারেক রহমান বলেছেন ‘জাতীয় সরকার’ গঠন হবে ইনশাআল্লাহ। তিনি উদারতার পরিচয় দিয়েছেন, দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন।
বিএনপির এই প্রবীণ নেতা আরও বলেন, তারেক রহমান সবার আগে বাংলাদেশকে দেখছেন। বেগম খালেদা জিয়া যেমন বলেছিলেন, ‘আমার আর কোনো ঠিকানা নেই বাংলাদেশ ছাড়া; বাংলাদেশের মাটি ও মানুষের সাথে আমি থাকতে চাই।’ ঠিক তারেক রহমানও একই কথা বলেছেন যে—আমার সবার আগে বাংলাদেশ। সেই উজ্জ্বল দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন, দেখাচ্ছেন এবং ভবিষ্যতেও দেখাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়া নয়াবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
১৮ ঘণ্টা আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
১৯ ঘণ্টা আগে
বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।
১৯ ঘণ্টা আগে
সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।
১ দিন আগে