নাশকতার মামলায় খালাস মেজর হাফিজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নাশকতার পৃথক তিন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ বিএনপি ও জামায়াতের ৮৪ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এ রায় দেন।

আসামিপক্ষের আইনজীবী আনিসুর রহমান জানান, খালাস পাওয়াদের মধ্যে গুলশান থানার মামলায় মেজর হাফিজ, আলতাফসহ ১০ জন, কাফরুল থানার মামলায় ছয়জন ও যাত্রাবাড়ী থানার মামলায় ৬৮ জন আসামি ছিলেন।

গুলশান থানার মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ৬ জুন রাতে হরতালের সমর্থনে একদল নাশকতাকারী একটি বাসে আগুন দেয়। এ ঘটনায় বাস মালিক বোরহান উদ্দিন বাদী হয়ে গুলশান থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন।

আগুনে বাসটির ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান আকন্দ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এতে মেজর হাফিজ ও আলতাফ হোসেনসহ ১০ জনকে আসামি করা হয়।

এরপর ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত দুজনের সাক্ষ্য গ্রহণ করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৬ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৬ দিন আগে