প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমান আগামী দিনের গণতন্ত্রের টর্চ বেয়ারার (মশালবাহী) হিসেবে দেশের গণতন্ত্রকে নেতৃত্ব দেবেন। তিনি উল্লেখ করেন, গণতন্ত্রের মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, দীর্ঘ সময় ধরে তা খালেদা জিয়া বহন করেছিলেন এবং এখন সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, এখন গণতন্ত্রের টর্চ বেয়ারার হচ্ছেন তারেক রহমান। পুরো জাতিকে তিনি ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্টমুক্ত করতে সক্ষম হয়েছেন। আমাদের দায়িত্ব হলো—মানদণ্ড উঁচু রাখা এবং জাতিকে শৃঙ্খলিত করা।
তিনি আরও বলেন, খালেদা জিয়া কখনো আপস করেননি। তিনি আপসহীন ছিলেন। যারা পালিয়ে গেছে, তারাও আপস করেছে। যারা আজ আমাদের সঙ্গে নির্বাচন করছে, তাদের মন্তব্যও ১/১১-এর পক্ষে ছিল। একমাত্র খালেদা জিয়া কোনো ধরনের আপস করেননি। স্বৈরাচারের শুরু থেকে পতন পর্যন্ত এবং শেষ জীবন পর্যন্ত কোনো আপস হয়নি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, খালেদা জিয়াকে ভালোবেসে কোটি কোটি মানুষ তার জানাজায় অংশ নিয়েছেন। এটা এক দিনে তৈরি হয়নি। মানুষের হৃদয় থেকে তারা অংশগ্রহণ করেছে। সারা বিশ্বে এত বড় জানাজা হয়েছে, যা আমার জানা নেই। বাংলাদেশের মানুষের মনে খালেদা জিয়ার বিশেষ জায়গা ছিল।
শোকসভায় জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুল লতিফ সভাপতিত্ব করেন। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোতে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান। এ ছাড়া তার সরকারি ফ্ল্যাটের জানালা-দরজায় এখনও পর্দা ঝোলানো হয়নি বলেও জানান তিনি।
৫ দিন আগে
মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
৬ দিন আগে
বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৭ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৭ দিন আগে