নির্বাচন বানচাল করতে পতিত ও নব্য স্বৈরাচাররা অপপ্রচার চালাচ্ছে : আবুল খায়ের ভুঁইয়া

ডেস্ক, রাজনীতি ডটকম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, দেশে পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচাররা মিলে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। তারা বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে যাতে আগামী নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের বাগবাড়ির একটি রেঁস্তোরায় অনুষ্ঠিত ‘লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাব’-এর যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আবুল খায়ের ভুঁইয়া বলেন, “১৭ বছর আমরা নির্বাচনের জন্য রক্ত দিয়েছি। আমাদের হাজারো নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে জিয়া পরিবার।”

তিনি আরও বলেন, “দেশে বিভিন্ন ঘটনা ঘটিয়ে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টায় লিপ্ত রয়েছে এসব স্বৈরাচারী শক্তি। কিন্তু জনগণ তাদের ষড়যন্ত্র ব্যর্থ করবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাবেক সভাপতি আ হ ম মোস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল, জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, মীর ফরহাদ সুমন, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আফজাল হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক বিএম সাগর প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

১ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

১ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল

বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

১ দিন আগে

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

২ দিন আগে