সেনাকুঞ্জে সংবর্ধনায় খালেদা জিয়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পাশে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে সেনাকুঞ্জে অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার (২১নভেম্বর) বিকেল চারটার পরে গুলশানের বাসা থেকে তিনি রওনা হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সাড়ে চারটার দিকে সেনাকুঞ্জে পৌঁছেন।

সঙ্গে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য

অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ড প্রধান

অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, মিসেস নাসরিন সাঈদ ইস্কান্দার ও সৈয়দা শামিলা রহমান

এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement