নাশকতা সৃষ্টির জন্য ভারত থেকে অডিও বার্তা পাঠাচ্ছেন শেখ হাসিনা : রিজভী

রাজশাহী ব্যুরো
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ২০: ২১
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ ব্যাংকের টাকা, পদ্মা সেতুর টাকা, ফ্লাইওভারের টাকা—সব এখন আওয়ামী লীগের হাতে। সেই টাকা দিয়েই তারা দেশে নাশকতা তৈরি করছে, চোরা রাস্তা বানাচ্ছে। এমনকি নাশকতা সৃষ্টির জন্য ভারত থেকে অডিও বার্তা পাঠাচ্ছেন শেখ হাসিনা।

মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ২০২৯ সালে নির্বাচন হবে—এ কথা যারা বলছেন, তারা আসলে ফ্যাসিবাদের কণ্ঠস্বর উচ্চারণ করছেন। প্রশাসন বিএনপি বা ছাত্রদলের কাউকে দেখলেই হামলে পড়ছে। পলাতক নেতারা কখনও সুস্থ চিন্তা করতে পারে না; তারা একটার পর একটা কুচিন্তা ও ষড়যন্ত্র করতেই ব্যস্ত।

তিনি আরও বলেন, আমরা ড. ইউনুসকে (অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা) বলেছি—যারা দোসর আছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে; কিন্তু তারা সামগ্রিকভাবে সেটা পারেননি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক রাকসু নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, রাকসু নির্বাচন নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। এখন বিশ্ববিদ্যালয়ে সহাবস্থানের পরিবেশ তৈরি হয়েছে, যা গত ১৬-১৭ বছরে দেখা যায়নি। ফ্যাসিবাদের ছোবলে বিশ্ববিদ্যালয়গুলো আক্রান্ত হয়েছিল, যেখানে ছাত্রদল সহপাঠীদের সঙ্গে বসতেও পারত না।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রদলের কেন্দ্রীয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

১ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

১ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল

বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

১ দিন আগে

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

২ দিন আগে