প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাষ্ট্র মেরামত মানে কেবল সরকার পরিবর্তন নয়, বরং গোটা ব্যবস্থার আমূল সংস্কার, গণতন্ত্রের পুনর্গঠন ও জনগণের প্রকৃত ক্ষমতায়ন- বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ইতিহাস সৃষ্টি করা যায় না, ইতিহাস ধারণ করতে হয়। যেই ইতিহাস ধারণ করা হয়, সেই ইতিহাস কখনও মুছে ফেলা যায় না।’
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে দিনাজপুর শহরের ৭ নম্বর নিউটাউন এলাকার একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আয়োজনে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘আজ অনেকে সংস্কারের কথা বলেন, পরিবর্তনের কথা বলেন। কিন্তু আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই- দেশে রাষ্ট্র মেরামতের সুনির্দিষ্ট কর্মসূচি প্রথম দিয়েছে বিএনপি।’
তিনি জানান, ২০২২ সালের ডিসেম্বরে বিএনপি ‘রাষ্ট্র মেরামতের ২৭ দফা কর্মসূচি’ ঘোষণা করে। এরপর ২০২৩ সালের ২৩ জুলাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও গণতন্ত্রমনা রাজনৈতিক দলগুলো মিলে ‘৩১ দফা গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা’ প্রকাশ করে।
বিএনপির এই নেতা বলেন, ‘এই কর্মসূচিতেই আমরা স্পষ্ট করেছি, দেশে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠন করা হবে এবং প্রধানমন্ত্রী দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। এসব প্রস্তাব বিএনপিই প্রথম দিয়েছে। এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, তার সবই বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যেই রয়েছে।’
তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন ঘটে। এরপর অনেকেই নানা মতামত দিচ্ছেন, কিন্তু বিএনপি অনেক আগেই জনগণের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যতের রূপরেখা তুলে ধরেছিল।’
বিএনপি সব সময় জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কুসংস্কার ও কুশাসনের পথ থেকে বেরিয়ে এসে একটি সুশাসিত, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের আন্দোলন।’
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, পেশাজীবী ফোরাম, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।’ দলীয় ঐক্য সুদৃঢ় করে মাঠে সংগঠিত আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
১ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
১ দিন আগে
বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।
১ দিন আগে
সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।
২ দিন আগে