চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ১৬২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৫২৮ এবং হল সংসদের জন্য ৬৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তবে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে কতজন প্রার্থী মনোনয়ন নিয়েছেন সেই তথ্য এখনও জানা যায়নি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কে এম আরিফুল হক সিদ্দিকী।
এর আগে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ানোর ঘোষণা দেন।
তিনি জানান, মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল বুধবার এবং জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত।
অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সবার সুবিধার কথা বিবেচনা করে মনোনয়ন বিতরণ ও জমার সময়সীমা বাড়ানো হয়েছে। তবে এরপর আর কোনো সময়সূচি পরিবর্তন করা হবে না।
তফসিল অনুসারে, মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। এরপর ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল ৩:৩০টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।
৬ দিন আগে
‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’
৬ দিন আগে
শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৭ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৭ দিন আগে