ড. ইউনূসের জন্য প্রস্তুত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বসবাসের জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে তার এখানেই বসবাস করার কথা জানিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর সূত্র।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকেই রাষ্ট্রীয় এ অতিথিশালাটি সাজানো-গোছানোর কাজ চলছে। ভেতরে আসবাবপত্র নতুনভাবে এনেছে গণপূর্ত বিভাগ। এর আগের তত্ত্বাবধায়ক সরকার প্রধানরাও এ ভবনটিতে থেকেছেন বলে জানা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রপতিকে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। রাষ্ট্রপতিও এতে সম্মতি দিয়েছেন। আজ দুপুরে দেশে ফিরেছেন ড. ইউনূস।

আজ রাত সাড়ে ৮টায় বঙ্গভবনে শপথ নেবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

একটি দল বিভাজন আনার চেষ্টা করছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটি দল বিভাজন আনার চেষ্টা করছে। এ বিভাজনগুলো আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করে। হিংসা বিদ্বেষ তৈরি করে। একটি শব্দ যেটিকে আমরা ঘৃণা করি। এ শব্দটাকে আমাদের সকলের ঘৃণা করা উচিত। মানুষের প্রতি আমাদের ভালোবাসা, ভ্রাতৃত্ব আরও বেশি করে সৃষ্টি করা উচিত।’

১ দিন আগে

দ্রুত দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, ‘খুব দ্রুত কীভাবে আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এটাই ছিল মূল আলোচনা। খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে যেতে চেষ্টা করব।’

১ দিন আগে

গণভোটের রায়কে অবজ্ঞা করলে পরিণতি ভালো হবে না: আজহার

আজহারুল ইসলাম বলেন, আজকে আমি সংসদে গিয়েছি জুলাই বিপ্লবের কারণে। আজ আমি এখানে বক্তব্য দিচ্ছি জুলাই বিপ্লবের কারণে। জুলাই বিপ্লব আমাদের নতুন জীবন দান করেছে। সেই জুলাই বিপ্লবকে অস্বীকার করা মানে নতুন জীবনকে অস্বীকার করা। জুলাই বিপ্লব একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য ছিল না।

২ দিন আগে

পতন নয়, আপনাদের সুন্দর পদক্ষেপের অপেক্ষায়: আখতার

আখতার হোসেন বলেন, জনগণের ভোটে সরকার গঠন করা বৈধ, আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ। এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। আমরা সংস্কার পরিষদের কথা বলছি। এটা নতুন কোনো কথা নয়। ঐকমত্য কমিশনে ৩০টির মতো রাজনৈতিক দল সংবিধানের টেকসই পরিবর্তনের জন্য সংস্কার সাধনের জন্য সংস্কারকে টেকসই করার

২ দিন আগে