প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কারের দাবিতে বুধবার (১০ জুলাই) সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা কারওয়ান বাজার রেলগেটে ‘রেললাইন ব্লকেড’ করেন। ফলে ঢাকার সাথে দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময়ের মধ্যে ঢাকা স্টেশন থেকে কোনও ট্রেন ছেড়ে যায়নি। আর ঢাকা স্টেশনেও কোনও ট্রেন প্রবেশ করতে পারেনি। ঢাকামুখী ট্রেনগুলো জয়দেবপুর, বিমানবন্দরসহ বিভিন্ন স্টেশনে ৩-৪ ঘণ্টা অপেক্ষা করে। অবশেষে বিকেল ৫টা ৫ মিনিটে কারওয়ান বাজার রেলগেট থেকে ‘রেল ব্লকেড’ তুলে নিলে সারা দেশের সাথে ঢাকার রেলযোগাযোগ আবার স্বাভাবিক হয়।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক মহিউদ্দিন রনি ‘রেল ব্লকেডের’ বিষয়ে বলেন, আজকের মতো ‘রেল ব্লকেড’ এখানেই শেষ। বৃহস্পতিবার কখন থেকে, কতক্ষণ ‘রেল ব্লকেড’ থাকবে সে বিষয়ে শাহবাগে সিদ্ধান্ত হবে। আজ রাত ৮টায় শাহবাগে কর্মসূচির সমন্বয়করা বিস্তারিত জানাবেন।
এর আগে, রনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, শিক্ষার্থীদের দাবি না মানলে এই ব্লকেড সকাল-সন্ধ্যা থেকে বাড়িয়ে ২৪ ঘণ্টা করা হবে।
এদিন, রেলযোগাযোগ, রিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। দুপুর ১টার দিকে কয়েক শ আন্দোলনকারী অবস্থান নেন কাওরানবাজার সংলগ্ন রেললাইনের ওপরে। এ সময় তারা রেললাইনের দুই পাশে কাঠের স্লিপার দিয়ে রেললাইনের ওপরে বসে পড়েন, কেউ কেউ শুয়েও পড়েন। এতে বেলা ১১টার পর কমলাপুরের সঙ্গে পশ্চিম ও পূর্বাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, আমাদের যৌক্তিক দাবির পক্ষে এসেছি। বেলা ১১টা থেকে রেললাইনের ওপরে অবস্থান নিয়েছি। কোনও ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। আমাদের দাবির পক্ষে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকব।
এ সময় অন্যান্যরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন। অন্যদিকে, সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। অনেকে পায়ে হেঁটে স্ব স্ব গন্তব্যের উদ্দেশ্য রওনা হন।

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ
১ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
২ দিন আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
২ দিন আগে