রোজায় যানজট কমাতে নগরবাসীর প্রতি যে অনুরোধ ডিএমপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান। ছবি : সংগৃহীত

রমজান মাসে সড়কে শৃঙ্খলা ফেরাতে অফিস ছুটির পরপরই বাসায় ফেরার পরিকল্পনা নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি রমজান মাসে যানজট নিয়ে ট্রাফিক বিভাগের পর্যবেক্ষণ তুলে ধরেন।

মুনিবুর বলেন, 'বিকেল সাড়ে ৩টায় অফিস ছুটি হওয়ার কথা থাকলেও আমরা দেখেছি, বিকেল ৫টার আগে থেকে ইফতারের আগে পর্যন্ত অধিকাংশ যানবাহন তড়িঘড়ি করে গন্তব্যস্থলে ফেরার উদ্দেশে রওনা দেয়। এতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে শেষ মুহূর্তে অযাচিত ট্রাফিক কন্ডিশন তৈরি হচ্ছে।'

তিনি বলেন, 'ঢাকার যেখানে চার রাস্তা বা তিন রাস্তা ইন্টারসেকশন আছে; যে কোনো একটি লেন যদি আমরা চালু করি, সে ক্ষেত্রে অন্য তিনটি লেন আমাদের বন্ধ রাখতে হয়। কাজেই সেটা কিছুটা সময় সাপেক্ষ বিষয়। যেহেতু ইফতারের আগে সবাইকে ফিরতে হয়, প্রিয়জনদের সঙ্গে ইফতার করতে সবাই উদগ্রীব থাকেন, ফলে টাইম ম্যানেজমেন্ট চ্যালেঞ্জিং বটে। এজন্য অফিস ছুটির সময়—সাড়ে ৩টা থেকে বা এর কাছাকাছি সময় থেকে নগরবাসী যেন বাসায় ফেরার পরিকল্পনা নেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটগুলোতে সড়কের পাশে, ইমারত স্থাপনা সংলগ্ন স্থানে অযাচিতভাবে যানবাহনের পার্কিং পরিলক্ষিত হয়, যা সড়কের প্রশস্ততা কমিয়ে দেয় এবং যানবাহনের গতি বাধাগ্রস্ত করে।

এসময় তিনি অযাচিত পার্কিং রোধে নগরবাসীর সহযোগিতা চাওয়ার পাশাপাশি তিনি সড়কের টার্নিং পয়েন্টে না দাঁড়িয়ে নির্দিষ্ট বাস স্টপেজে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে যাত্রীদের প্রতি আহ্বান জানান।

এই পুলিশ কর্মকর্তা আরো জানান, পরিবহন সংশ্লিষ্টদের যত্রতত্র যাত্রী তোলা ও নামানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া রমজান মাসকে কেন্দ্র করে সড়ক দখল করে যেন কেউ ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে বিষয়টি বিবেচনায় নিয়ে ডিএমপি ট্রাফিক বিভাগ রমজানের শুরু থেকেই ড্রাইভ অব্যাহত রেখেছে এবং রমজান মাসজুড়ে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে মুনিবুর রহমান বলেন, 'সব অফিস সাড়ে ৩টায় ছুটি হয় না। প্রাইভেট অফিসগুলো সাড়ে ৪টা-৫টায় ছুটি হয়। একই সময়ে যদি সব গাড়ি রাস্তায় নেমে যায়, সেটা সাড়ে ৩টা বা ৫টায় নামলে অযাচিত ট্রাফিক জ্যাম তৈরি হবে। ভিন্ন ভিন্ন সময়ে যদি গাড়িগুলো রাস্তায় নামে তাহলে ট্রাফিক ব্যবস্থাপনা ভালো থাকবে।'

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

১ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

১ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

১ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

২ দিন আগে