নাসীরুদ্দীন পাটওয়ারী মানসিক বিকারগ্রস্ত, চিকিৎসা প্রয়োজন: ইশরাক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘মানসিক বিকারগ্রস্ত’ উল্লেখ করে তার ‘চিকিৎসা প্রয়োজন’ বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

গতকাল রোববার পুরান ঢাকার ধূপখোলা মাঠে নির্বাচনি জনসভায় চাঁদাবাজ এবং জমিদারদের বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন শাপলা কলির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

এ ধরনের শব্দ ব্যবহার করে নাসীরুদ্দীনের দেওয়া বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ উল্লেখ করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান ইশরাক হোসেন।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে সূত্রাপুর এলাকায় নির্বাচনি গণসংযোগকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। এসময় তিনি নাসীরুদ্দীনের ‘মানসিক চিকিৎসা প্রয়োজন’ বলেও তীব্র প্রতিক্রিয়া দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতি ইঙ্গিত করে ইশরাক হোসেন বলেন, এই ধরনের বক্তব্য মানসিক বিকারগ্রস্ততার পরিচয় দেয়। তার চিকিৎসা প্রয়োজন। পাশাপাশি রাজনৈতিক সৌহার্দ্য কীভাবে বজায় রাখতে হয় এবং প্রতিপক্ষের সঙ্গে কী ধরনের ভাষা ব্যবহার করা উচিত তাকে তা শেখানো দরকার।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সব শক্তির মূল চাবিকাঠি জনগণের হাতেই থাকা উচিত। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রায় দেবে। আমরা জনগণের রায়ের প্রতি আস্থাশীল।

দেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে ধানের শীষের এ প্রার্থী বলেন, এখন পর্যন্ত ঢাকাসহ সারাদেশে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কিছু ব্যক্তির বেফাঁস ও কুরুচিপূর্ণ মন্তব্য ভোটারদের মধ্যে অস্বস্তি তৈরি করছে। আমরা সবাইকে শান্তি বজায় রাখার অনুরোধ জানাই।

তিনি বলেন, যিনি (পাটওয়ারী) এমন বক্তব্য দিয়েছেন, তার উচিত জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া। তা না হলে তার দলের উচিত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে তাকে দল থেকে বহিষ্কার ও প্রার্থিতা বাতিল করা।

এর আগে সকালে ইশরাক হোসেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে আয়োজিত এক সভায় অংশ নেন। সেখানে তিনি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সর্বজনীন চিকিৎসা সংস্কার ও উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

দিনব্যাপী সূত্রাপুরের বিভিন্ন এলাকায় ইশরাক হোসেনের নির্বাচনি গণসংযোগ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

জুলাই অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় আটক করা হয়েছে, তা নিশ্চিত করেনি ডিবি।

১১ ঘণ্টা আগে

সরকারের কথা শুনে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির

সরকারের জ্বালানি নীতির তীব্র সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘পাম্পে তেলের জন্য যানবাহন ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন থাকলেও সরকার রিজার্ভ বেশি আছে দাবি করে প্রকৃত সত্য আড়াল করতে চাইছে। সরকারি দলের মন্ত্রী-এমপিদের কথা শুনলে মনে হয় বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে।’

১ দিন আগে

৫ আগস্ট বঙ্গভবনের বৈঠকে পেশাজীবীদের মধ্যে একমাত্র আসিফ নজরুলই কেন গিয়েছিলেন?

আসিফ নজরুলের ধারণা, শেখ হাসিনার শাসনামলে ধারাবাহিকভাবে তার নানা অগণতান্ত্রিক কর্মকাণ্ডের সমালোচনা ও বিরোধিতার কারণে তাকে বেছে নেওয়া হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে তিনি সহজে যোগাযোগ করতে পারবেন— এ কারণেও তার সঙ্গে যোগাযোগ করা হয়ে থাকতে পারে।

১ দিন আগে

১০ এপ্রিলের মধ্যে বিএনপি ‘হুঁশ না ফিরলে’ আন্দোলন: এনসিপি

আসিফ বলেন, সামনের দিনে আমাদের বড় পরিসরে আন্দোলনে নামতে হতে পারে। সেটা কারও জন্যই ভালো হবে না। ওভারঅল বাংলাদেশের জন্যও ক্ষতির কারণ হবে। তাই আমরা আপনাদের আহ্বান জানাই, আপনারা হুঁশে ফিরে আসুন। তা না হলে জনগণের কাছে ফিরে যাওয়া ছাড়া আমাদের আর উপায় নেই।

২ দিন আগে