পতন নয়, আপনাদের সুন্দর পদক্ষেপের অপেক্ষায়: আখতার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ২১: ২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমরা বলতে চাই, সংসদে আপনাদের (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে। কিন্তু বাংলাদেশের জনগণ ৭০ শতাংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজপথে আছে।

তিনি বলেন, এই জনগণকে কোনোভাবেই অমান্য করে আপনারা টিকে থাকতে পারবেন না। আপনাদের পতন নয়, আপনাদের সুন্দর পদক্ষেপের অপেক্ষায়। জাতিকে সঙ্গে নিয়ে আমরা অপেক্ষা করছি। সংসদে রাজপথে কথা হবে সংস্কারের জন্য।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদ এবং গণরায় অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আখতার হোসেন বলেন, জনগণের ভোটে সরকার গঠন করা বৈধ, আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ। এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। আমরা সংস্কার পরিষদের কথা বলছি। এটা নতুন কোনো কথা নয়। ঐকমত্য কমিশনে ৩০টির মতো রাজনৈতিক দল সংবিধানের টেকসই পরিবর্তনের জন্য সংস্কার সাধনের জন্য সংস্কারকে টেকসই করার জন্য সংশোধনী নয়, সংবিধান সস্কার পরিষদের বিষয়ে আমরা একমত হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভোটের আগে পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে গণভোটের বিপক্ষে বলেনি। কিন্তু ভোটের পরে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কারণে তারা জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সাহস করছে।

তিনি বলেন, জনগণ গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রকাঠামোতে যে পরিবর্তন চেয়েছে, আজকে সেটাকে তারা অমান্য করার পাঁয়তারা করছে। তারা সংবিধানের কথা বলছে, আমরা বলি দেশ পরিচালনা করতে সংবিধান লাগবে কিন্তু সেই সংবিধান ৭২ এর মুজিববাদী সংবিধান না, শেখ হাসিনার সংবিধান না, কোনো দল বিএনপির সংবিধান না। দেশ পরিচালনার জন্য সংবিধান হতে হবে জনগণের সংবিধান। আর সেই সংবিধানে জনগণের কথাগুলো থাকবে। তার অন্যথা আমরা হতে দেব না।

এনসিপির সদস্য সচিব আরও বলেন, আমরা তো বুঝি, আপনারা সংস্কার চান না, গণভোট চান না তার পেছনে কারণ হলো আপনারা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতাকে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির করায়ত্ব করে রাখতে চান। গণভোট মেনে নিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ স্বচ্ছ হবে, আপনাদের কর্তৃত্ব এককভাবে থাকবে না। সে কারণে আপনারা গণভোট মেনে নিতে চান না। গণভোট মেনে নিলে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্ভুক্তিমূলক কাঠামো আসবে আপনারা সেটা চান না। গণভোট কার্যকর হলে উচ্চকক্ষ হবে ভোটের পিআর অনুযায়ী আপনারা সেটা চান না। আপনারা মৌলিক কাঠামোর পরিবর্তন চান না। এ কারণেই গণভোট চান না।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দ্রুত দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, ‘খুব দ্রুত কীভাবে আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এটাই ছিল মূল আলোচনা। খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে যেতে চেষ্টা করব।’

১৮ ঘণ্টা আগে

গণভোটের রায়কে অবজ্ঞা করলে পরিণতি ভালো হবে না: আজহার

আজহারুল ইসলাম বলেন, আজকে আমি সংসদে গিয়েছি জুলাই বিপ্লবের কারণে। আজ আমি এখানে বক্তব্য দিচ্ছি জুলাই বিপ্লবের কারণে। জুলাই বিপ্লব আমাদের নতুন জীবন দান করেছে। সেই জুলাই বিপ্লবকে অস্বীকার করা মানে নতুন জীবনকে অস্বীকার করা। জুলাই বিপ্লব একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানোর জন্য ছিল না।

১ দিন আগে

প্রধানমন্ত্রীর পুরোনো বক্তব্য নিয়ে হাসনাত আবদুল্লাহর পোস্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের পুরোনো বক্তব্য নিয়ে পোস্ট দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টা ২৪ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ-সংক্রান্ত পোস্ট দেন তিনি।

১ দিন আগে

অর্থনৈতিক মন্দায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকবে না: নাহিদ

বিএনপিকে সংস্কারবিরোধী দল উল্লেখ করে তিনি বলেন, ‘তারা গত ১৭ বছর নিপীড়িত ছিল, আন্দোলন করেছে। কিন্তু আস্থাহীনতায় মানুষ তাদের আন্দোলনে সাড়া দেয়নি।’

১ দিন আগে