গরমকালে স্যুট না পড়লে কেউ আনস্মার্ট হয়ে যাবে না: জ্বালানি উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, এসির তাপমাত্রা কোনোভাবেই ২৫ এর নিচে নামানো যাবে না আমরা জ্বালানি সংকটের মধ্যে রয়েছি। আমাদের বিদ্যুতের অপচয় বন্ধ করতে হবে। এ সময় গরমকালে স্যুট পড়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, গরমকালে স্যুট না পড়লে কেউ আনস্মার্ট হয়ে যাবে না।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় এক ওয়ার্কশপে এ কথা বলেন তিনি।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, মালয়েশিয়ায়ও এসির তাপমাত্রা ২৫ নির্দিষ্ট করেছে। দেশটিতে বিদ্যুতের কোনো অভাব নেই। কার্বন নিঃসরণ কমাতে দেশটিতে এই পদ্ধতি অবলম্বন করেছে। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি সংকট থেকে উত্তরণে আচরণ পরিবর্তন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অনেক চাপ থাকা সত্ত্বেও বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার। আগে প্রতি বছর বছর বিদ্যুতের দাম বাড়ানো হতো।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয়: রুহুল কবির রিজভী

বর্তমানে দেশে মুক্ত পরিবেশে নির্বিঘ্নে সবাই সবার কথা বলতে পারছে, যা অনেক দিন এ দেশে ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

৪ দিন আগে

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।

৬ দিন আগে

জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই খুলে ঢুকবে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার ধীরগতিতে হচ্ছে। এটা আরও দ্রুত করতে হবে। ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফেরাতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকর করতে হবে।

৬ দিন আগে

ইনুর রায় প্রত্যাখ্যান, রাজনৈতিক প্রতিবাদের ঘোষণা জাসদের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দেওয়া রায় প্রত্যাখ্যান করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। একই সঙ্গে রায়কে ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

৭ দিন আগে