খাল খনন, কৃষক ও ফ্যামিলি কার্ডসহ একগুচ্ছ প্রতিশ্রুতি

দুপুর থেকে ভোর— ৭ জেলায় সমাবেশ তারেক রহমানের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১০: ৫৭
নির্বাচনি প্রচারের প্রথম দিনে দেশের সাত জেলায় নির্বাচনি সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ভোটের আনুষ্ঠানিক প্রচার। এ দিন দেশের সাত জেলায় নির্বাচনি সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট চেয়েছেন তিনি।

একই সঙ্গে এসব নির্বাচনি সমাবেশে আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা।

বৃহস্পতিবার সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল
বৃহস্পতিবার সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনি প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তিনি। এ দিন বেলা ১২টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে প্রথম নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। সর্বশেষ নরসিংদীর সমাবেশে বক্তব্য দিয়ে রাত ৪টার কিছু পর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

এর আগে বেলা ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বক্তব্য দেন তিনি। রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছান তারেক রহমান।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে জেলা বিএনপির নির্বাচনি সমাবেশে পৌঁছান তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে জেলা বিএনপির নির্বাচনি সমাবেশে পৌঁছান তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল

এরপর ভোররাত ৪টা ১৬ মিনিটের দিকে নারায়ণগঞ্জের একটি মাঠে প্রথম দিনের শেষ নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান। সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। শেষ কয়েকটি নির্বাচনি সমাবেশে ভোররাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষা করিয়ে রাখার জন্য দুঃখ প্রকাশ করতেও দেখা গেছে তারেক রহমানকে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নির্বাচনি সমাবেশে ভোররাত ৪টা ১৬ মিনিটের দিকে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান। ছবি: বিএনপির মিডিয়া সেল
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নির্বাচনি সমাবেশে ভোররাত ৪টা ১৬ মিনিটের দিকে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান। ছবি: বিএনপির মিডিয়া সেল

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান ভোররাত সোয়া ৪টার দিকে জানান, নির্বাচনি প্রচারের প্রথম দিনে ১৬ ঘণ্টায় সাতটি সমাবেশ শেষে বাসায় ফিরেছেন তারেক রহমান। তিনি বলেন, তারেক রহমান রাত ৪টার কিছু সময় পরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউসিয়ায় শেষ নির্বাচনি সমাবেশটি করেন। সেখান থেকে বাসার উদ্দেশে রওনা হন।

সিলেট থেকে টানা ১৬ ঘণ্টা সফর করেন তারেক রহমান। পথে পথে অনুষ্ঠিত জনসমাবেশগুলোতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, আজ শুক্রবার (২৩ জানুয়ারি) তারেক রহমানের নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭-এর ভাসানটেকের বিআরবি ময়দানে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

জুলাই অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় আটক করা হয়েছে, তা নিশ্চিত করেনি ডিবি।

১৪ ঘণ্টা আগে

সরকারের কথা শুনে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির

সরকারের জ্বালানি নীতির তীব্র সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘পাম্পে তেলের জন্য যানবাহন ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন থাকলেও সরকার রিজার্ভ বেশি আছে দাবি করে প্রকৃত সত্য আড়াল করতে চাইছে। সরকারি দলের মন্ত্রী-এমপিদের কথা শুনলে মনে হয় বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে।’

১ দিন আগে

৫ আগস্ট বঙ্গভবনের বৈঠকে পেশাজীবীদের মধ্যে একমাত্র আসিফ নজরুলই কেন গিয়েছিলেন?

আসিফ নজরুলের ধারণা, শেখ হাসিনার শাসনামলে ধারাবাহিকভাবে তার নানা অগণতান্ত্রিক কর্মকাণ্ডের সমালোচনা ও বিরোধিতার কারণে তাকে বেছে নেওয়া হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে তিনি সহজে যোগাযোগ করতে পারবেন— এ কারণেও তার সঙ্গে যোগাযোগ করা হয়ে থাকতে পারে।

২ দিন আগে

১০ এপ্রিলের মধ্যে বিএনপি ‘হুঁশ না ফিরলে’ আন্দোলন: এনসিপি

আসিফ বলেন, সামনের দিনে আমাদের বড় পরিসরে আন্দোলনে নামতে হতে পারে। সেটা কারও জন্যই ভালো হবে না। ওভারঅল বাংলাদেশের জন্যও ক্ষতির কারণ হবে। তাই আমরা আপনাদের আহ্বান জানাই, আপনারা হুঁশে ফিরে আসুন। তা না হলে জনগণের কাছে ফিরে যাওয়া ছাড়া আমাদের আর উপায় নেই।

২ দিন আগে