এবার জুবায়ের ও সাদ অনুসারীদের তিন পর্বে ইজতেমা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে এবার মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারী দুই পক্ষের তিন পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। সরকারি সিদ্ধান্ত বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি-দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন।

তিনি জানান, মাওলানা জুবায়ের অনুসারীরা এবার ২ পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। তাদের প্রথম পর্ব হবে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্ব। জুবায়ের অনুসারীদের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এক পর্বে ইজতেমা করার কথা থাকলেও পরে তারা দুই পর্বে করার সিদ্ধান্ত নেয়।

এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি তা শেষ হবে।

তিনি আরো জানান, এবার বিশ্ব ইজতেমার তারিখ সরকারি সিদ্ধান্ত মোতাবেক নির্ধারণ করা হলেও কোনো প্রজ্ঞাপন দেওয়া হয়নি, মৌখিকভাবেই করা হয়েছে।

মাওলানা জুবায়ের অনুসারী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ৩১ জানুয়ারি বাদ মাগরিব আম বয়ানে শুরু হবে তাদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পরে ২ ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এরপর ৩ ফেব্রুয়ারি বাদ মাগরিব আম বয়ানে শুরু হবে মাওলানা জুবায়ের অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা। আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে তাদের দ্বিতীয় পর্ব।

মাওলানা সাদ অনুসারী মিডিয়ার সমন্বয়ক আবু সায়েম জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি আম বয়ানে শুরু হবে তাদের বিশ্ব ইজতেমা। পরে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের তিন পর্বের বিশ্ব ইজতেমা।

তিনি বলেন, সরকারিভাবে আমাদেরকে বলা হচ্ছে, এ বছরের পর থেকে মাওলানা সাদ অনুসারীরা টঙ্গীতে ইজতেমা করতে পারবে না। এজন্য লিখিতভাবে চাওয়া হচ্ছে। কিন্তু আমরা কোনো লিখিত দেব না। প্রয়োজনে সরকার আমাদের লিখিতভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিক, আমরা এখানে আর ইজতেমা করতে পারবো না।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

১ দিন আগে

তিন দাবিতে আজ থেকে এনসিপির ৩৬ দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’ শুরু

উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ পরবর্তীতে ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট তৎকালীন সরকারের পতন ঘটে। জুন-জুলাই মাসের এই আন্দোলনটি দেশে ‘জুলাই আন্দোলন’ নামে বিশেষভাবে পরিচিত।

২ দিন আগে

গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপির ‘জুলাই পদযাত্রা’

শনিবার সন্ধ্যায় মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচি তালিকা থেকে বাদ দেয় দলটি।

২ দিন আগে

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয়: রুহুল কবির রিজভী

বর্তমানে দেশে মুক্ত পরিবেশে নির্বিঘ্নে সবাই সবার কথা বলতে পারছে, যা অনেক দিন এ দেশে ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

৪ দিন আগে