সরকার ও বিরোধী দল না থাকলে রাষ্ট্র চলে না: জামায়াত সেক্রেটারি

টাঙ্গাইল প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে কোনো দল ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে না। যারা রাজনীতি চর্চা করে তাদের মধ্যে একটি থাকে একটি সরকারি দল, অপরটি হচ্ছে বিরোধী দল। সাইকেলের দুটি চাকা না থাকলে যেমন সাইকেল চলে না, ঠিক তেমনি সরকার ও বিরোধী দল না থাকলে রাষ্ট্র চলে না। সমালোচনা রাষ্ট্রের একটি সৌন্দর্য।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে জামায়াতে ইসলামের সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪। এই তিন সালে আমরা কোনোু ভোট দিতে পারিনি। ভোটাররা এদিক দিয়ে ভোট কেন্দ্রে রওনা হয়েছেন। মাঝ পথে ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ লীগ বাধা দিয়ে বলেছে ভোট হয়েছে এবার বাড়ি চলে যান। এইতো তিন বারের ভোট।

গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলাম নির্বাচনের জন্য প্রস্তুত, জামায়াতে ইসলাম একটি নির্বাচনমুখী দল, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। কিন্তু আমাদের তো নির্বাচনে যেতে দেওয়া হয়নি। সরকারতো জামায়াতে ইসলামকে ভয় পায়, আরও বেশি ভয় পায় নির্বাচনটা যদি নিরপেক্ষ হয়ে যায়, ভোট কাটা না যায়, তাহলেই জামায়াতের সুবিধা বেশি।

গণতন্ত্রের স্বার্থে, ভোটারদের স্বার্থে, দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ময়দানে যারা ছিল, জাতীয় স্বার্থে যদি জাতীয় ঐক্য গড়ে ওঠে তাহলে যেকোনো রাজনৈতিক ইসলামিক দলের সঙ্গে ঐক্য করতে প্রস্তুত বলেও জানান জামায়াতের এই নেতা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৫ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৭ দিন আগে