প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী সরকার ভারতের সঙ্গে এমন সব চুক্তি করেছে যা শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষা করেছে, বাংলাদেশের কোনো উপকার হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
রবিবার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ পূর্ব উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথা বলেন।
এসময় তিনি বলেন, বিগত সরকার শপথ নেওয়ার আগেই সরকারের দালালরা ভারতের সঙ্গে এমন সব চুক্তি করেছে, যা শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষা করেছে। এসব চুক্তির মাধ্যমে বাংলাদেশের কোনো উপকার হয়নি, বরং তারা বলেছেন 'ভারতকে যা করেছি, তা ভারত সারা জীবন মনে রাখবে।' ভারতের দালালরা বাংলাদেশের মাটিকে কলঙ্কিত করেছে, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের স্বার্থ না দেখে, বিদেশী স্বার্থ রক্ষায় ব্যস্ত ছিল।
চরমোনাই পীর আরও বলেন, বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দেশের টাকা পাচার করে বিদেশে ‘বেগমপাড়া’ তৈরি হয়েছে। যখন বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার দাবি করতে রাস্তায় নামে, তখন তাদের গুম করা হয়। দিনের ভোট রাতে হয়ে যায়, মেধাবী সন্তানদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়।
গণসমাবেশে বক্তারা ছাত্র জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি করেন। তারা সংক্ষানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা এবং ইসলামী সমাজভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ নুরুল ইসলাম আল আমিন, বরিশাল জেলা সহ-সভাপতি শেখ শামসুল আলম মিলন, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা মোঃ মাহবুব হোসেন ইলিয়াস। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আব্দুল খালেক হাওলাদার ও যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. সোলায়মান।

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
৫ দিন আগে
বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৭ দিন আগে