হাসান আরিফের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শোক প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন তিনি।

জামায়াত ইসলামের আমির লিখেছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আজ বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ডা. শফিকুর রহমান আরও লেখেন, ‘তিনি সুনাম ও স্বচ্ছতার সঙ্গে তার পেশাগত দায়িত্ব পালন করেছেন। দেশের জন্য এবং বিশেষভাবে বাংলাদেশের আইনাঙ্গনে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচারের দাবিতে সোচ্চার ছিলেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তায়ালা তার ওপর রহম করুন, তাকে ক্ষমা করুন এবং মহান আল্লাহ তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।’

জামায়াত আমির বলেন, তার শোকসন্তপ্ত পরিবার, প্রিয়জন এবং সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা তাদেরকে উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৫ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৭ দিন আগে