তাবলীগ জামাতের সংঘর্ষ, যা বললো জামায়াত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

তুরাগ তীরে তাবলীগ জামায়াতের সংঘর্ষে ৪ জন লোক মর্মান্তিকভাবে নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার দুঃখজনক ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ১৮ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, ১৮ ডিসেম্বর ভোর ৩টার দিকে বিশ্ব ইজতেমা মাঠে তাবলীগ জামায়াতের সংঘর্ষে ৪ জন মুসল্লি নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায়আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, দাওয়াতি দ্বীনের ঐতিহ্যবাহী সংগঠন তাবলীগ জামায়াত দীর্ঘ দিন ধরে সারাবিশ্বে মুসলিম-অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দিয়ে আসছে। ইসলামের সুমহান আদর্শ প্রচারের ক্ষেত্রে তাদের অনেক অবদান রয়েছে। আমাদের প্রত্যাশা দেশ এবং উম্মাহর স্বার্থে সকলেই অভ্যন্তরীণ সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন। আমরা সকলকে সবর করার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।

তিনি বলেন, মহান রব নিহতদের প্রতি রহম করুন। তাদের গুনাহখাতাসমূহ মাফ করে দিয়ে ক্ষমা করুন এবং জান্নাত নসীব করুন। আল্লাহ তাআলা আহতদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন। আমি নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তাআলা তাদের পরিবার-পরিজনকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৫ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৭ দিন আগে