প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইসলাম বিদ্বেষ ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে নারীবিষয়ক সংস্কার কমিশনকে বাতিল করার দাবি তুলেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলছে, এই কমিশন তাদের প্রতিবেদনে দেওয়া সুপারিশে আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান লঙ্ঘন করেছে। এই দাবিসহ বিভিন্ন দাবিতে আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম মহাসমাবেশের ডাকও দিয়েছে।
রোববার (২০ এপ্রিল) দুপুরে ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে হেফাজতে ইসলামের কার্যনির্বাহী পরিষদের (মজলিসে আমেলা) এক বিশেষ সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে সংগঠনের মহাসচিব সাজিদুর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।
মামুনুল হক বলেন, গতকাল (শনিবার) আমরা দেখেছি, নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক যেই প্রস্তাবনা তৈরি করা হয়েছে এবং সেটি ঐকমত্য কমিশনে উপস্থাপন করা হয়েছে, প্রধান উপদেষ্টা বরাবর দাখিল করা হয়েছে, সেখানে অত্যন্ত আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার আইন ও ইসলামিক পারিবারিক আইনকে বাংলাদেশে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই প্রস্তাবনাকে চরম ঘৃণাভরে প্রত্যাখ্যাত করছে।
তিনি আরও বলেন, শুধু এ প্রস্তাবনা বাতিলই নয়, বরং এ ধরনের বিতর্কিত জঘন্য ইসলামবিদ্বেষী, ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাতকারী সরাসরি ইসলামবিরোধী কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক ও ন্যাক্কারজনক কটাক্ষপূর্ণ প্রস্তাবনা দেওয়ার কারণে এই কমিশনকে বাতিল করার দাবি করছি।
৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আগে আগামী শুক্রবার (২৫ এপ্রিল) থেকে সোমবার (২৮ এপ্রিল) পর্যন্ত সারা দেশে জেলা ও থানায় স্থানীয় নেতাকর্মী এবং ওলামায়ে কেরামের গণসংযোগ কর্মসূচি ডেকেছে হেফাজতে ইসলাম। শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও মুসলিম উম্মাহর বিভিন্ন ইস্যু সামনে রেখে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনার দ্রুত বিচার ও নেতাকর্মীদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারও দাবি করেছে হেফাজত ইসলাম। সংবিধান সংস্কার কমিশনের সংবিধানে বহুত্ববাদ সংযুক্তির বিরোধিতাও করছে। ব্রিফিংয়ে মামুনুল হক যেসব দাবি তুলে ধরেন সেগুলো হলো—
বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিববুল্লাহ বাবুনগরী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব ও যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
বৈঠকে সিনিয়র নায়েবে আমির মাওলানা খলিল আহমদ কাসেমীসহ নায়েবে আমির, যুগ্মমহাসচিব, সম্পাদকমণ্ডলীর সদস্যসহ কার্যনির্বাহী বৈঠকের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৭ দিন আগে
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।
৮ দিন আগে