আওয়ামী লীগ স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিল: জামায়াত আমীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করেছিল এবং স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আর কোনো দল যেন এই বিজয় দখল না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

রাজধানীর পল্টনে সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। এসময় দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি।

একাত্তরের বীর শহীদদের প্রতি কৃতজ্ঞতা এবং ২৪-এর অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে জামায়াতের আমির বলেন- মানুষের স্বাধীনতাকে কেউ ছিনতাই করতে পারবে না। সঠিক ভোটার তালিকা করতে হবে। প্রবাসীরাও যেনো ভোট দিতে পারে সেটি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান আরও জানান, বাংলাদেশ পথ হারিয়েছিল ২০০৬ সালের ২৮ অক্টোবর। কিন্তু ২৪-এর আগস্টে আবার সঠিক পথে ফিরেছে দেশ। মাফিয়া মাদারের নির্দেশে লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে হত্যা করা হয়েছে। শহিদদের পরিবার বিচার চেয়েছিলো৷ তবে কোনো বিচার হয়নি। এদেশে এবার আওয়ামী লীগের বিচার হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, জামায়াত কখনও অন্যায়ের কাছে মাথা নত করবে না। কোনো বিদেশি শক্তির কাছে আত্মসমর্পণ করবে না। ৭৫-এ কারা শেখ মুজিবকে হত্যা করেছে? কেনো করেছে? সেই প্রশ্নের উত্তর খোঁজার আহ্বানও জানান তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৫ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৭ দিন আগে