আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে ছাত্র-জনতা রুখে দেবে: হেফাজত আমির

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে ছাত্র-জনতা তাদের রুখে দেবে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী। তিনি বলেছেন, ভারতে মুসলমানদের উসকে দেওয়ার জন্য আওরঙ্গজেবের মাজারে হাত দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিজেপিকে বলতে চাই, বাংলাদেশের বিষয়ে তোমরা নাক গলাচ্ছ। বাংলাদেশের খুনিকে তোমরা আশ্রয় দিয়েছ। আর তাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে দেশপ্রেমিক মানুষের সঙ্গে তোমরা গাদ্দারি করেছ। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে জুলাই অভ্যুত্থানের মতো ছাত্র-জনতা পুনরায় তাদের রুখে দেবে।

শুক্রবার (২১ মার্চ) বায়তুল মোকাররমের সামনে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

আহমেদ আলী কাসেমী বলেন, গাজাবাসী যখন সেহরির প্রস্তুতি নিচ্ছিল, তখন অতর্কিতভাবে তাদের ওপর হামলা করা হয়। আমরা জানতে পেরেছি সে হামলায় ৪০০ নারী-পুরুষ নিহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা আবদুর রকিব বলেন, ফিলিস্তিনের মুসলমানদের ওপর যে জুলুম হচ্ছে, তা কোনো মুসলমান সহ্য করতে পারবে না। বাংলাদেশ মুসলমান বিশ্বের সব মুসলমানদের সঙ্গে একাত্ম হয়ে যাবে। আর হেফাজতে ইসলাম কেবল ইসলামের হেফাজত নয়, সমগ্র মুসলিমের খাদিম। ফিলিস্তিনে আক্রমণের বিষয়ে সরকারকে অনুরোধ করব, আপনারা আমেরিকার সঙ্গে কথা বলুন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৭ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১ দিন আগে