নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে জামায়াত: ডা. শফিকুর

ডেস্ক, রাজনীতি ডটকম

নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতায় সম্মান দেখাতে হবে। সাংবাদিক ও সংবাদ মাধ্যমগুলো সত্য প্রকাশ করলে ফ্যাসিবাদ তৈরি হতো না।

সোমবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর মগবাজারে সংগ্রাম কার্যালয়ে দৈনিক সংগ্রাম প্রকাশনার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে অনেকেই মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন। ফ্যাসিবাদ সরকারের আমলে প্রকৃত সত্য প্রকাশ পায়নি, যা এখনো কিছু কিছু ক্ষেত্রে রয়ে গেছে। তবে এখন নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকবে জামায়াতে ইসলামী।

আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেন, অপরাধ প্রমাণ না হওয়ার আগে কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলায় গ্রেফতারই পরোয়ানা জারি করা যাবে না। প্রয়োজনে আইন করে তা বন্ধ করতে হবে। মতপ্রকাশের স্বাধীনতায় কাউকে হয়রানি করা যাবে না।

‘যে দলই ক্ষমতায় আসুক সবার মতপ্রকাশের স্বাধীনতা থাকতে হবে। অন্যায়ভাবে কোনো সাংবাদিককে যেন চাকরিচ্যুত না করা হয়। বিগত সময়ে অনেকেই ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল। আর কেউ যেন এমন কাজ না করে। মতপ্রকাশের স্বাধীনতায় মালিকপক্ষ থেকে চাপ থাকতে পারে। তবে সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই’, যোগ করেন তিনি।

মাহমুদুর রহমান বলেন, সম্প্রতি এক চ্যানেলের দুই সাংবাদিককে ডিজিএফআই চাপ দিয়ে চাকরিচ্যুত করেছে। যদি এটি হয়ে থাকে, তাহলে বিষয়টি খুবই ন্যাক্কারজনক।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৫ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৭ দিন আগে