গণভোটের দাবি: প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় জামায়াত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১১: ৫২
জামায়াতে ইসলামী

রাজনৈতিক অঙ্গনে নিজেদের অবস্থান জোরদারে অনড় রয়েছে জামায়াতে ইসলামী। নভেম্বরে গণভোট অনুষ্ঠান এবং দ্রুততম সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি থেকে দলটি এখনও সরেনি। এই লক্ষ্য পূরণের জন্য জামায়াতে ইসলামী একদিকে যেমন মাঠের কর্মসূচি জোরদার করার প্রস্তুতি নিচ্ছে, তেমনই অন্যদিকে সরকারের সঙ্গে একটি বোঝাপড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জামায়াতের দলীয় সূত্রে জানা গেছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে আলোচনার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চাওয়া হয়েছে।

জামায়াতের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে, তারা গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের অনুরোধ জানিয়েছিল। তবে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাদের কোনো সময় দেওয়া হয়নি।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছি। জামায়াত রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন চায়। এ পথে কেউ বাধা সৃষ্টি করলে আমরা মাঠে থাকব।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৫ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৭ দিন আগে