প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিনির্বাচনের আগে কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১০ অক্টোবর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী আয়োজিত এক গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগে কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হচ্ছে না। পুলিশ থেকে শুরু করে আমলা পর্যন্ত অনেককেই দেখা যাচ্ছে, বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। এগুলো পরিহার করে নির্বাচনের মাঠকে সমান ও সমতল করতে হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, পিআর পদ্ধতি নতুন হতে পারে কিন্তু সারা বিশ্বে এই পদ্ধতিটি জনপ্রিয়। আমরা সরকার ও ঐকমত্য কমিশনের কাছে বলতে চাই, আপনারা পিআর পদ্ধতির পক্ষে একমত হয়ে জাতির আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহায়তা করুন।
তিনি বলেন, ফ্যাসিস্টের দোসর মেনন-ইনু ১৭ বছর ধরে শেখ হাসিনাকে প্রটেকশন দিয়ে গিয়েছিল। তারা প্রটেকশন না দিলে শেখ হাসিনা এতদিন টিকতে পারত না। একই অপরাধে অপরাধী হওয়ার কারণে তাদেরও রাজনৈতিক বিচার নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের আগেই হয়, তা নিশ্চিত করতে হবে। কারোর হস্তক্ষেপে যদি এই খুনিরা বেঁচে যায়, তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না।
সরকারের উদ্দেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড, পিআর পদ্ধতি, অপরাধীদের বিচার নিশ্চিত করে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনের অনুরোধ জানাচ্ছি। প্রধান উপদেষ্টার প্রতি ভরসা রেখে বলতে চাই, আপনি সরকারের প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনেরও প্রধান। আপনি শক্ত থাকবেন, কোনো পক্ষের চাপ পেয়ে আপনি প্রভাবিত হবেন না।

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
৫ দিন আগে
বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৮ দিন আগে