বিকালে শপথ নিচ্ছেন আরও ৪ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিধি আরও বড় হচ্ছে। নতুন করে পাঁচ উপদেষ্টা যুক্ত হচ্ছেন। এরমধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টারা শপথ নেবেন। চার থেকে পাঁচজন উপদেষ্টাকে শপথ পড়াতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নিতে পারেননি। তারা পরে শপথ নেন।

অন্য ১৬ জন উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টনের পর প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অধীনে এখন ২৪টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। নতুন করে পাঁচজন শপথ নিলে অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা হবেন ২২ জন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের সময় এসেছে: নাহিদ

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন এনসিপি আহ্বায়ক।

২ দিন আগে

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে।

৩ দিন আগে

‘৫ আগস্ট ২০২৪’ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গেছেন—জামায়াত আমির

জামায়াত আমির বলেন, ‘৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গেছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন, তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন, সেদিন তার কিছুই তিনি বলেননি। কোটি-কোটি মানুষ যা শু

৩ দিন আগে

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, আজকের ইফতার মাহফিলে জামায়াত আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি যাত্রাও করেছিলেন। হঠাৎ যাত্রাপথে তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যান। যার কারণে তিনি প্রোগ্রামস্থলে আসতে পারেননি।

৩ দিন আগে