ডাকসুর ফলের অপেক্ষায় উৎসবমুখর সিনেট ভবন

ঢাবি প্রতিনিধি
ডাকসুর ফলের জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা, জমজমাট সিনেট ভবন। ছবি: রাজনীতি ডটকম

ভোট গ্রহণ শেষ হওয়ার আট ঘণ্টা পেরিয়ে গেলেও ডাকসু নির্বাচনের ফলের জন্য অপেক্ষার প্রহর যেন ফুরোচ্ছে না। বিকেল ৪টায় ভোট শেষে এখন মধ্যরাতে সবাই ভিড় জমিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। নানা স্লোগান আর করতালিতে সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভীট নেওয়া হয়। এরপর রাত ১২টার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ নির্বাচনের ফল ঘোষণা হয়নি।

ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হবে সিনেট ভবন থেকেই। রাত ১১টার দিকে ভবনটি উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকেই দফায় দফায় শিক্ষার্থীরা সেখানে জড়ো হতে থাকেন। এ সময় তারা ‘সবার সেরা ঢাবি, ঢাবি ঢাবি’সহ নানা স্লোগানে মুখরিত করে রাখেন সিনেট ভবন।

শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘ ছয় বছর পর এবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো। সে কারণে এই নির্বাচনের ফল নিয়ে তাদের আগ্রহ অনেক বেশি। রাত গভীর হলেও তাদের সে আগ্রহে ভাটা পড়েনি। বরং নিজের পছন্দের প্রার্থী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলেন কি না, তা জানতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তারা।

এর মধ্যে ডাকসুর নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাত ১২টার মধ্যে ফল ঘোষণা করার কথা জানানো হয়েছিল। তবে রাত ১২টা পেরিয়ে গেলেও এখনো নির্বাচন কমিশন ফল ঘোষণার সুনির্দিষ্ট কোনো সময় জানায়নি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিরোধী দলের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন: রিজভী

বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।

৬ দিন আগে

জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলল বিএনপি

‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’

৬ দিন আগে

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৭ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৭ দিন আগে