ভূমিদস্যুরা রাজধানীর খাল-বিল ও নদী ধ্বংস করেছে : রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৃহৎ ধ্বংসযজ্ঞের সঙ্গে নির্মাণ কাজ চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, ঢাকা শহরের খাল-বিল ও নদী ধ্বংসের সঙ্গে যুক্ত ভূমিদস্যুরা অনুমোদন ছাড়াই তলার পর তলা তুলে দালান নির্মাণ করছে। কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নজর এ বিষয়ে নেই।

রবিবার (২৩ নভেম্বর) নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম পটুর স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি ।

রুহুল কবির রিজভী বলেন, ভূমিকম্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিল্ডিং কোড কেউ মানে না।

তিনি বলেন, যারা খাল ও নদী ধ্বংস করে, সেই ভূমিদস্যুরাই আবার রাজনৈতিক দলের নেতা হয়, অবৈধ উপায়ে বিত্তশালী হয়। শেখ হাসিনার আমলেই এমন ঘটনা বেশি ঘটেছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

অন্যায্য যুদ্ধ বন্ধ করুন, বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক বাসদের

সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিবৃতিতে ইরানের জনগণকে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বাসদ নেতা। পাশাপাশি, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অন্যায্য আগ্রাসনের বিরুদ্ধে তাৎক্ষণিক ও

১ দিন আগে

যুক্তরাষ্ট্র-ইসরাইল ‘দুষ্টচক্র’ আন্তর্জাতিক আইন মানছে না: জাসদ

জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, "যুক্তরাষ্ট্র ও ইসরাইলের 'দুষ্টচক্র' ইরানে সামরিক হামলার মাধ্যমে বরাবরের মতোই আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে।"

১ দিন আগে

ইরানে ইঙ্গ-মার্কিন হামলা বিশ্ব শান্তির জন্য হুমকি: বাংলাদেশ ন্যাপ

নেতৃদ্বয় জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলের এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে আগ্রাসী ইসরায়েলের ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র জবাব দিতে বিশ্ব নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

১ দিন আগে

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

তিনি লেখেন, নিরীহ নারী-শিশু ও সাধারণ মানুষের জীবন রক্ষা করো, আহতদের আরোগ্য দাও, বাস্তুচ্যুতদের নিরাপদ আশ্রয় দাও। সমগ্র দুনিয়াবাসীর প্রতি রহম করো—হৃদয়গুলোকে নরম করো, ঘৃণা ও প্রতিহিংসা দূর করো।

২ দিন আগে