প্রতিবেদক, রাজনীতি ডটকম

হাইকোর্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটকে ‘আদালত ব্যবহার করার চেষ্টা’ হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায়সংগত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এনসিপির প্রতীক শাপলা কলির নিবন্ধন গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আমাদের নিজস্ব প্রতীকের ভোট সংক্রান্ত আরপিও সংশোধনীকে সাধুবাদ জানাই। তবে এই সংস্কার বাতিলে চাপ প্রয়োগ করা হচ্ছে, সেটি আমরা নিন্দা জানাচ্ছি। আইনগতভাবে আমরা নির্বাচন কমিশনকে লড়াই করতে বলেছি।’
তিনি বলেন, ‘নির্বাচনের সময়কালীন স্বচ্ছতা নিশ্চিত করতে কালো টাকার ব্যবহার বন্ধ করা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং প্রশাসনের প্রভাব থেকে নির্বাচন কমিশনকে স্বাধীন রাখা জরুরি।’
এনসিপি নেতা বলেন, ‘গণভোটের সঠিক প্রচারণা নিশ্চিত করতে প্রশ্নগুলো আগে থেকেই প্রচার করা উচিত। গণভোটের প্রক্রিয়া বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই নির্বাচন কমিশনকে সতর্ক হতে হবে এবং রাজনৈতিক প্রভাব মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।’
এছাড়াও, নির্বাচন কমিশনে এখনও অনেক দুর্নীতিবাজ অফিসার রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করে নাহিদ বলেন, ‘ডিসি ও এসপির বদলির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব রয়েছে। এটি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতার জন্য হুমকি তৈরি করছে।’
নাহিদ ইসলাম রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং সব দলের প্রস্তুতির জন্য নির্বাচনের তফসিল ঘোষণার সময় এমন হওয়ার আহ্বান জানান যাতে রাজনৈতিক দলগুলো স্থিতিশীল অবস্থায় থাকে।
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ‘ছোট ছোট দলকে ব্যবহার করে একটি মহল কোর্টের আশ্রয় নিয়ে নির্বাচনী সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করতে চাচ্ছে। আমরা এমন আচরণের তীব্র নিন্দা জানাই।’

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
৫ দিন আগে
বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৭ দিন আগে