শাপলা পাব না, এটা আমরা বিশ্বাস করি না : সারজিস

ময়মনসিংহ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘শাপলা না পাওয়ার যেহেতু কোনো আইনগত কারণ নেই, শাপলা পাব না আমরা—এটা বিশ্বাস করি না।’

তিনি বলেন, ‘এটা যদি করে, আমাদের সঙ্গে স্বেচ্ছাচার করবে, অন্যায় করবে এবং জবাবদিহির বাইরে গিয়ে যে আচরণ, সেটা করবে। এটা আমরা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে হতে দেব না। এটার জন্য যদি এনসিপির রাজপথে লড়াই করতে হয়, এনসিপি সে লড়াই করবে।’

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহে তারেক স্মৃতি অডিটরিয়ামে এনসিপি ময়মনসিংহ জেলার সমন্বয় সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সারজিস। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার পর তিনি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সারজিস আলম বলেন, ‘যে নির্বাচন কমিশন অন্যায়ভাবে একজনকে একটা মার্কা থেকে বঞ্চিত করতে পারে, সেই নির্বাচন কমিশন এই বাংলাদেশ কখনোই স্বাধীন, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে পারে না। ওই নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না।’

তিনি বলেন, ‘আমরা সংগঠনিক সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছি। বিগত সময়ের যে কালচার—টাকার বিনিময়ে নমিনেশন, আমরা সেই করাপটেড কালচারে যেতে চাই না। তাই আমরা জেলা থেকে ওয়ার্ড পর্যন্ত কমিটি করতে চাই। আর বিশ্বাস করি, আমাদের ত্যাগী নেতাকর্মীদের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে প্রত্যেকটি আসনে আমরা জিতে আসার মতো সেই ধরনের যোগ্য প্রার্থীদের নমিনেশন দিতে পারব।’

তিনি বলেন, ‘শাপলা নিয়েই এনসিপি আগামী নির্বাচনে অংশ নেবে।’

সারজিস আলম বলেন, ‘কয়েকটি সিটের জন্য এনসিপি কারো সঙ্গে ঐক্য করবে, এনসিপি সেটা বিশ্বাস করে না।’

তিনি বলেন, ‘আমরা উচ্চ কক্ষে পিআর চাই। নিম্ন কক্ষে পিআর চাই না।’

সভায় আরো বক্তব্য দেন অ্যাডভোকেট জাবেদ রাসিন, আশিকিন আলম, এটিএম মাহবুবুল আলম, আবু রায়হান, মাহমুদুর রহমান, সোহেল, মাসুদ রানা, মেহেদী হাসান প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৫ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৮ দিন আগে