মৃত্যুদণ্ডই শেখ হাসিনার উপযুক্ত বিচার : আখতার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, ‘মৃত্যুদণ্ডই শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার। এই রায় কার্যকর করার মধ্য দিয়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার করা সম্ভব হবে। সরকারের প্রতি আহ্বান জানাই, অতি দ্রুত সময়ের মধ্যে এই রায় সরকারকে কার্যকর করতে হবে।’

তিনি বলেন, ‘খুনি শেখ হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে এ দেশের বিচারব্যবস্থার কাছে সোপর্দ করুন। শেখ হাসিনার রায় কার্যকরের মধ্য দিয়ে এ বিশ্বে একটা নজির তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা শুধু উসকানিমূলক বক্তব্যই দেননি, তার বিচারের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, তিনি মানুষকে গুলি করে হত্যা করেছেন। লিথ্যাল ওয়েপন ব্যবহার করেছেন, গোটা বাহিনীকে মানুষ হত্যা করতে ব্যবহার করেছেন। মানুষকে তিনি পুড়িয়ে হত্যা করেছেন। তিনি নৃশংস একজন খুনি। তার এত এত অপরাধের অল্প কিছু অভিযোগেই তার শাস্তি ঘোষণা হয়েছে। তার বাকি সব অপরাধেরও বিচার হবে।’

এনসিপির সদস্য সচিব বলেন, ‘এই গণহত্যাকারীদের বিচার কার্যকরের মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে একটা নজির সৃষ্টি হবে। যাতে করে আর কোনো শাসক ও গোষ্ঠী যেন গণহত্যাকারী হয়ে উঠতে না পারে। শুধু রায় ঘোষণা নয়, এই রায় কার্যকরের মধ্য দিয়ে শহীদদের আত্মা শান্তি পাবে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৫ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৭ দিন আগে