প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকে নির্বাচনবিরোধী ষড়যন্ত্র হিসেবে দেখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, চব্বিশের বিপ্লবে অংশগ্রহণকারীদের বিতর্কিত করা ও হত্যার ঝুঁকিতে ফেলতে পরিকল্পিত অপচেষ্টা ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে, যার ধারাবাহিকতা হিসেবে এই হামলা সংঘটিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এদিন এনসিপির পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, চব্বিশের আন্দোলনের নেতৃত্বকে সরিয়ে দিলেই বিপ্লবকে নস্যাৎ করা যাবে এমন ধারণা যারা লালন করছে, তারা শেষ পর্যন্ত ব্যর্থ হবে।
শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে লেখক, সাংবাদিক, শিক্ষকসহ মুক্তিযুদ্ধপন্থী বুদ্ধিজীবীদের হত্যা করা হয়, যাতে বাংলাদেশ জাতি হিসেবে এগোতে না পারে।
তিনি আরও বলেন, যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন এবং বুদ্ধিজীবীরা জীবন উৎসর্গ করেছিলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়েও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বরং দেশ বারবার দাসত্ব ও ফ্যাসিবাদের মুখোমুখি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই সময়ে সুষ্ঠ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যেতে চায় এনসিপি। একই সঙ্গে জনগণের কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
৫ দিন আগে
বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৭ দিন আগে