রাজশাহী ব্যুরো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “প্রধান উপদেষ্টা আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করবেন না বলেই ধারণা করি। কারণ দেশের জনগণ উপদেষ্টা পরিষদ নয়, তার প্রতিই আস্থা রেখেছিল।”
আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের অডিটরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “কিছু উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সসম্মানে কিভাবে ‘সেফ এক্সিট’ নেওয়া যায়, তা নিয়ে ভাবছেন। কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে চুপিচুপি দায়সারাভাবে সরে যাওয়া সম্মানের নয়। তাদের কারণেই বিচার, আইনশৃঙ্খলা ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি এবং গণঅভ্যুত্থানে জড়িত শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিচারের রায় হলে, ঘোষিত সময়েই নির্বাচনে অংশ নিতে কোনো বাধা থাকবে না এনসিপির।”
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে সারজিস আলম বলেন, “বাংলাদেশে কোনোভাবেই আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। তাদের প্রতীক, নিবন্ধন ও রাজনৈতিক অনুমোদন বাতিল করতে হবে। তা না হলে আগের মতোই ছাত্র ও জনতা রাজপথে নামবে।”
এর আগে বিকেল সাড়ে ৪টায় সারজিস আলম রাজশাহীতে এনসিপির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভায় তিনি দলের অভ্যন্তরীণ কার্যক্রম, রাজনৈতিক দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং মহানগর প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
৫ দিন আগে
বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৮ দিন আগে