ভয় নেই, আমরা আছি— জামায়াতসহ ৮ দলের কর্মসূচিতে সংহতি জানিয়ে নাসীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৯: ২৯
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: ফেসবুক প্রোফাইল থেকে

জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখ্য সংগঠক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেছেন, এ কর্মসূচিতে দমন-পীড়ন চালানো হলে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ) নামে নতুন স্বাস্থ্য সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে বুধবার (১২ নভেম্বর) দুপুরে মগবাজারে এক যৌথ সংবাদ সম্মেলনে আট দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, রোববার (১৬ নভেম্বর) দুপুরের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর গণভোট আয়োজনসহ পাঁচ দাবি না মানলে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

আট দলের এ কর্মসূচিতে সংহতি জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আট দলের একটি আন্দোলন চলছে। তাদের দাবি না মানা হলে তারা যমুনার সামনে কর্মসূচি ঘোষণা করেছে। তারা যে দাবিগুলো করেছে সেগুলো যৌক্তিক ও ন্যায্য। আমরা তাদের আন্দোলনের সঙ্গে সংহতি জানালাম।

এনসিপির এই নেতা আরও বলেন, যদি সরকার আবার পুলিশ দিয়ে, র‌্যাব দিয়ে, পেটোয়া বাহিনী দিয়ে এই আন্দোলন দমন করার চেষ্টা চালায়, রাজপথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। যারা আন্দোলন করছেন, আপনাদের কোনো ভয় নেই। আমরা আছি এখনো।

পাঁচ দাবিতে জামায়াতে ইসলামীসহ আট দল রাজপথে আন্দোলন করে যাচ্ছে দীর্ঘ দিন ধরেই। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার তারা পল্টনে যৌথ সমাবেশ করেছে। এর আগে গত ৬ নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দিয়েছে তারা। সবশেষ বুধবার সংবাদ সম্মেলন করে তারা নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতারা দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন। পরদিন শক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করা হবে।

মুজিবুর রহমান বলেন, আগামী রোববার সকাল ১১টায় আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে। বৈঠক শেষে আলফালাহ মিলনায়তনে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করা। এর আগে জনগণের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টা কার্যালয়ে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৫ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৭ দিন আগে