প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম পরবর্তী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেব না—অন্তর্বর্তী সরকারের সময়ই কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা দেশের নানা প্রান্তে গিয়েছি, মানুষের কথা শুনেছি। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আগামীর বাংলাদেশের রূপরেখা ঘোষণা করা হবে আগামীকাল রবিবার।’
তিনি বলেন, ‘গত বছরের ৩ আগস্ট শহীদ মিনার থেকেই আমরা সরকার পতনের দাবি তুলেছিলাম। আমরা বারবার বলেছি—ফ্যাসিবাদবিরোধী লড়াই এখনো শেষ হয়নি। আমাদের রাষ্ট্রচিন্তার রূপরেখা সম্পূর্ণ করব এই কর্মসূচির মধ্য দিয়ে।’
জুলাই সনদ নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সনদের খসড়া আমরা দিয়েছি। অন্তর্বর্তী সরকারও তাদের খসড়া তৈরি করছে বলে জেনেছি। তবে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। আমরা চাই, ৫ আগস্টের মধ্যেই সরকার জুলাই সনদ ঘোষণা করুক।’
তিনি আরো বলেন, ‘ঐকমত্য কমিশন এখনো জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট করেনি। আমরা সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না—এই সরকারের সময় থেকেই কার্যকর করতে হবে।’
চাকরি ও তরুণদের প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে তরুণদের যে আকাঙ্ক্ষা ছিল, তা অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। আগামীকাল আমরা তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরব।’
শহীদ মিনারে কর্মসূচি থেকে সরে আসায় ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘একই দিনে দুটি দলের কর্মসূচি থাকায় রাজধানীতে যানজট হতে পারে। এতে এনসিপির পক্ষ থেকে আগাম দুঃখ প্রকাশ করা হয়।’

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
৬ দিন আগে
বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৬ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৬ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৮ দিন আগে