'রুমিন ফারহানা বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক'

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৮: ০৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, রুমিন ফারহানা হলেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। তিনি আওয়ামী আমলে সব ধরনের সুবিধা নিয়েছেন। আজ রোববার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনে হুন্ডা-গুন্ডাগিরি করলে রুমিন ফারহানাকে ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে রুমিন ফারহানা একজন। তিনি শেখ হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছিলেন। আমার মনে হয় হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি।

আজ নির্বাচন কমিশনে যে ভূমিকা তিনি রেখেছেন আমরা সেই ভূমিকার নিন্দা জানাই।

এনসিপি নেতা বলেন, আমরা বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদের বলব, আপনারা জনগণের পালসকে বুঝুন, নতুবা আবার বাংলাদেশ সংকটের দিকে যাবে। আমরা বিশ্বাস করতে চাই না বিএনপি গুন্ডাতন্ত্র কায়েম করছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে এখনো আমরা সম্বোধন করছি, সম্মান দেখাচ্ছি। কিন্তু তিনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন এবং রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন আমরা ধরে নিচ্ছি বিএনপির হাইকমান্ডের ইন্ট্রাকশনে এসব কথা বলছেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকের নির্বাচন কমিশনে যেই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে বিএনপি কি অবস্থান নেয় সেটির প্রতি আমরা নজর রাখবো। পুলিশ সদস্য যারা রয়েছেন আমরা আপনাদের প্রতি আবেদন জানাবো আপনারা দয়া করে ক্ষমতামুখী হবেন না।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৫ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৬ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৬ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৮ দিন আগে