সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দিকে মনোযোগী নয়: মজিবুর রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দিকে মনোযোগী নয় উল্লেখ করে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রশাসনে তাদের নিয়ন্ত্রণ এখনো দুর্বল। এ রকম চলতে থাকলে সংস্কার ও নির্বাচন কোনোটাই তারা ঠিকমতো করতে পারবে কি না এ নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।

শুক্রবার (১৬ মে) এবি পার্টির ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাদের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

মাস্টার আহছান উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রভাষক ফজলুল হক এবং নারীবিষয়ক সম্পাদক জাহানারা আক্তার মনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল ও কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক রিপন মাহমুদ।

মজিবুর রহমান নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘জনগণের স্বীকৃতি অর্জনের জন্য রাজনৈতিক দলের অন্যতম বাহন হলো নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচন মানে হলো জয়। পরাজিতদের এখানে কোনো গুরুত্ব থাকে না। জনগণ ভোট দিয়ে তাদেরকেই বিজয়ী করে যাদের প্রতি তাদের আস্থা ও সমর্থন থাকে। পুরোনো দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে নতুন দলের নেতা ও প্রার্থীদের নাগরিক আস্থা ও সমর্থন অর্জন করা বিরাট চ্যালেঞ্জ।’

এই চ্যালেঞ্জে সাফল্য অর্জনে দলের নেতা-কর্মীদের নানা নির্দেশনা দেন তিনি।

রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন আন্দোলন ও কর্মসূচির কারণে সৃষ্ট জনভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সরকারের উচিত যৌক্তিক দাবি-দাওয়া বিবেচনার জন্য একটি শুনানি পরিষদ গঠন করা। যাদের কাজ হবে দাবি-দাওয়াগুলো শুনে একটা সমাধানের পথ বের করা যেন মানুষ আস্থা খুঁজে পায়। বৈষম্য ও বঞ্চনার শিকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যেন গণতান্ত্রিকভাবে তাদের আবেদন তুলে ধরতে পারেন।’

ফেনী ও নোয়াখালী অঞ্চলের বন্যা রক্ষাকবজ ‘মুছাপুর ক্লোজার’ পানির প্রবল চাপে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মুজিবুর রহমান।

তিনি বলেন, ‘ব্যাপক নদীভাঙনের কবলে পড়ে সোনাগাজী উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার ঘর-বাড়ি নিয়ে অনিশ্চিত জীবনযাপন করছেন।’

শিগগিরই টেকসই বেড়িবাঁধ পুনর্নির্মাণে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান মঞ্জু।

সভায় বিশেষ অতিথি আমিনুল ইসলাম বলেন, ‘আমরা যদি জনগণের কাছে আমাদের দলের নীতি ও কর্মপন্থা সঠিকভাবে তুলে ধরতে পারি, তা হলে আগামী ৫ বছরের মধ্যে এবি পার্টিকে একটি জনপ্রিয় দলে পরিণত করা সম্ভব।’

ফেনী-২ আসনের ঘরে ঘরে অধিকারভিত্তিক সমস্যা সমাধানের রাজনীতির বার্তা পৌঁছে দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৫ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৭ দিন আগে